News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপি ও সিপিএম সংঘর্ষে উত্তপ্ত বানিয়াছড়া, গুরুতর জখম দুজন
Image

বিজেপি ও সিপিএম সংঘর্ষে উত্তপ্ত বানিয়াছড়া, গুরুতর জখম দুজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারি৷৷ ভোটের দামামা বেজে উঠতেই বাড়ছে ডান ও বাম উভয় শিবিরের রাজনৈতিক তরজা৷ ৮ম বামফ্রন্ট গঠন বনাম চলো প্লাটাই স্লোগান তোলে রাজনৈতিক সংঘর্ষে জড়িয়ে পড়ছে বিজেপি ও শাসক দলের কর্মী সমর্থকরা৷ শুক্রবার রাতে মেলাঘর থানাধীন বানিয়াছড়া গ্রামে দুই দলের সমর্থকদের সংঘর্ষে জখম হয়েছেন বিজেপি’র দুজন কার্যকর্তা৷ আহতেদর নাম রায়চাঁন দাস ও সঞ্জু দাস৷

ক্ষমতা দখল করতে রাজনৈতিক শিষ্টাচার হারাচ্ছে অতি উৎসাই দলীয় সমর্থকরা৷ স্থানীয় সংবাদ সূত্রে জানা গিয়েছে, এলাকার শাসক দলের সমর্থক অর্জুন দাস সাঙ্গপাঙ্গ নিয়ে বিজেপি’র কার্যকর্তাদের উপর হামলা চালিয়েছে৷ জখম হয় একই পরিবারের বাবা ও ছেলে৷ সংঘর্ষের খবর পেয়ে স্থানীয়রা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করেছেন৷ ঘটনার খবর পেয়ে পুলিশ ছুটে গিয়ে জখম ব্যক্তিদের মেলাঘর হাসপাতালে নিয়ে যায়৷ মাথায় গুরুতর চোট লাগায় আহতদের জি বি হাসপাতালে রেফার করেছে কর্তব্যরত চিকিৎসকরা৷ কর্মীদের উপর আক্রমণের প্রতিবাদে মেলাঘর বানিয়াছড়াতে শুক্রবার বিক্ষোভ মিছিল করে বিজেপি’র মন্ডলের নেতৃত্বরা৷ থানায় মামলা হলেও এখনো গ্রেপ্তারের কোন খবর নেই৷ এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানা গিয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top