News Flash

  • Home
  • Uncategorized
  • মধুর প্রতিশোধ : বাটলারের দুরন্ত শতরান এবং অলরাউন্ড দক্ষতার সৌজন্যে সিরিজ জয় ইংল্যান্ডের
Image

মধুর প্রতিশোধ : বাটলারের দুরন্ত শতরান এবং অলরাউন্ড দক্ষতার সৌজন্যে সিরিজ জয় ইংল্যান্ডের

সিডনি, ২১ জানুয়ারী (হি.স.): জস বাটলারের অপরাজিত দুর্ধর্ষ শতরান আর অসামান্য সব ক্যাচের দৌলতে টেস্ট সিরিজ হারের মধুর বদলা নিলো ইংল্যান্ড। ৩-০ তে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করল ইংরেজরা| সিডনিতে ফুল প্যাকেড দর্শকের মাঝে সিরিজ রক্ষা করার লক্ষ্যে নামেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ আর ৩-০ করার স্বপ্নে বিভোর ইংরেজ অধিনায়ক মর্গ্যান | ম্যাচের শেষ ওভার পর্যন্ত যদিও বোঝা যায়নি ঠিক কোন দিকে ম্যাচ গড়াচ্ছে এতটাই ভালো খেলছিলেন অজি প্লেয়ার মার্কাস স্টোনিস। ৫৬ রানের ঝকঝকে ইনিংস উপহার দেন তিনি। কিন্তু দুর্ভাগ্য দলের প্রথম সারির কাউকে না পেয়ে জেতা ম্যাচ মাঠে রেখে আসে অজিরা|

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড। ওপেনার জেসন রয় এবং ব্যায়েরস্তো প্রথম উইকেটে ৩৮ রান যোগ করেন ৬ ওভারের মধ্যে। কিন্তু দলের ৪৫ রানের মধ্যে হ্যালেস এবং রয় এর উইকেট হারিয়ে চাপে পরে ত্রি লায়ন্স। এমন পরিস্থিতিতে দলের হাল ধরেন ক্যাপ্টেন মর্গ্যান এবং জো রুট। মিডল ওভারগুলোয় দলকে ভরসা জুগিয়ে দলের ১৭২ রানের মাথায় আউট হন ক্যাপ্টেন এবং সেখান থেকেই বাটলার ম্যাজিক শুরু , মাত্র ৮৩ বলে নিজের শতরান পূর্ণ করেন কিন্তু অলরাউন্ডার ক্রিস ওয়কেস এর ঝোড়ো ৩৬ বলে ৫৩ না থাকলে ক্রিস নিজের শতরান হয়তো করতে পারতেন না | বাটলার ৬ টি চার আর ৪ টি বিশাল ছক্কার সাহায্যে ১০০ রাউনে পৌঁছন ৪৯তম ওভারে , ইনিংস শেষ হয় ৩০২ রানে |
জবাবে ব্যাট করতে নেমে আগের দুই ম্যাচে শতরান করা ফিঞ্চ এবং ওয়ার্নার চালিয়ে খেলতে থাকেন , দলের ৩৮ রানের মাথায় ওয়ার্নার এবং ৪৪ রানে ক্যামেরন পড়ে যাওয়ার পরে ক্যাপ্টেন স্মিথ হাল ধরেন ফিঞ্চের সাথে | ৫৩ বলে ৩ টি চার ও ৩ টি ছক্কার সৌজন্যে ফিঞ্চ ৬২ রান করে স্পিনার রশিদের বলে লেগ বিফোর হয়ে ফিরে যান, পরে দলের ১৮২ রানের মাথায় স্মিথ বিতর্কিত সিদ্ধান্তে প্যাভিলিয়নের রাস্তা ধরেন | মিচ মার্শ , টিম পেন ভাল ব্যাট করেও দলের হয়ে প্ৰয়োজনীয় রান কুড়োতে অসমর্থ, পরে স্টোনিস চাপের মুখে দারুন ইনিংস খেলেন কিন্তু শেষ সীমা পার করতে পারেননি , ফলত নির্ধারিত ওভারে ২৮৬ রানে শেষ হয় অজি ইনিংস| আলাদা করে ইংল্যান্ড বোলার উড এবং ক্রিসের প্রশংসা প্রাপ্য কৃপণ বোলিংয়ের জন্যে |

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top