News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপির জোট ফয়সালা শীঘ্রই
Image

বিজেপির জোট ফয়সালা শীঘ্রই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারি৷৷ বিজেপি’র সাথে আইপিএফটি’র নির্বাচনী জোট আগামীকাল চূড়ান্ত হবে৷ পাশাপাশি আইএনপিটি এবং এনসিটি’র সাথে সমঝোতা শনিবারের মধ্যে চূড়ান্ত রূপ নেবে৷  বৃহস্পতিবার জোট নিয়ে আলোচনা করতে এনসি দেববর্মার নেতৃত্বে আইপিএফটি’র ১২ সদস্যের এক প্রতিনিধি দল গুয়াহাটি গিয়েছেন৷ বিকেলে বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব, রাজ্য প্রভারী সুনীল দেওধর এবং জনজাতি মোর্চার প্রভারী যিষ্ণু দেববর্মাও গুয়াহাটি গেছেন৷ গুয়াহাটিতে ত্রিপুরার নির্বাচন প্রভারী ড হিমন্ত বিশ্বশর্মার সাথে বিজেপি প্রদেশ নেতৃত্ব এবং আইপিএফটি’র বৈঠক হয়েছে৷ গভীর রাত পর্যন্ত বৈঠকের নির্যাশ সম্পর্কে কিছু জানা সম্ভব হয়নি৷ তবে, শুক্রবার আইপিএফটি’র সাথে জোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে বিজেপি বলে সূত্রের দাবি৷

এদিকে, আইএনপিটি এবং এনসিটি’র সাথে জোট নিয়ে বিজেপি বৈঠক করবে আগামীকাল থেকে৷ সূত্রের খবর, শনিবারের মধ্যে আইএনপিটি এনসিটি’র সাথে জোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিজেপি৷ এরপরই প্রার্থী তালিকা ঘোষণা দেওয়া হবে বলে দাবি সূত্রের৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top