News Flash

  • Home
  • Uncategorized
  • ফাঁসীতে বৃদ্ধের আত্মহত্যা বিশালগড়ে
Image

ফাঁসীতে বৃদ্ধের আত্মহত্যা বিশালগড়ে

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৫ জানুয়ারি৷৷ ফাঁসিতে আত্মঘাতী হয়েছে এক বৃদ্ধ৷ নাম অরুণ সাহা৷ বয়স প্রায় ষাট৷ পেশায় ছিলেন ব্যবসায়ী৷ ঘটনা বিশালগড় থানার অর্ন্তগত নেতাজীনগর এলাকায়৷ খবর ছড়ায় সোমবার সকালে৷ নিজ বাড়ির পার্শ্ববর্তী নালার ধারে আম গাছের ডালায় প্লাস্টিকের দড়ি গলায় প্যাঁচিয়ে ঝুলে পড়েন৷ তিনি শরীরের নিম্নাংশ ছিল বিবস্ত্র৷ বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ দেখে স্থানীয়রা খবর দেয় থানায়৷ পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় বিশালগঢ় মহকুমা হাসপাতালে৷ স্থানীয়রা জানায় অরুণবাবুর সুখী পরিবার৷ অর্থসম্পদের অভাব নেই৷ এক ছেলে বড় অফিসার৷ মেয়েরও প্রতিষ্ঠিত  বাড়িতে বিয়ে হয়েছে৷ স্বামী চাকুরিজীবি৷ সুখে জীবন যাপন করছে৷ তাছাড়া অরুণ বাবু ছিলেন নিচেন বাজারের স্বনামধন্য ব্যবসায়ী৷ সাংসারিক কোন অশান্তি নেই৷ তবে তিনি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থ ছিলেন৷ হয়তবা এ কারনে অরুণ বাবু ফাঁসিতে আত্মঘাতী হয়ে রোগ থেকে মুক্তি পেতে চেয়েছেন৷ ঘটনার এলাকায় শোকের ছায়া বিরাজ করছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top