News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর সাথে বিভিন্ন রাজ্যের নিজস্ব বাহিনীও মোতায়েন হবে, সংকটময় ও অসুরক্ষিত-দুই ক্যাটাগরিতে বিভক্ত করা হল বুথ
Image

নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর সাথে বিভিন্ন রাজ্যের নিজস্ব বাহিনীও মোতায়েন হবে, সংকটময় ও অসুরক্ষিত-দুই ক্যাটাগরিতে বিভক্ত করা হল বুথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জানুয়ারী৷৷ আসন্ন বিধানসভা নির্বাচনে বিভিন্ন রাজ্যের নিজস্ব সশস্ত্র বাহিনী রাজ্যে নিরাপত্তার দায়িত্ব পালন

নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল সোমবার সকালে খোয়াই মহকুমার গণনা কেন্দ্র এবং স্ট্রং রুম পরিদর্শন করেছেন৷ ছবি নিজস্ব৷

করবে৷ মোট ৩০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নির্বাচনের দায়িত্বে থাকবে৷ তাদের মধ্যে ১৫ কোম্পানি বিভিন্ন রাজ্যের নিজস্ত্র বাহিনী হবে৷ সোমবার মহাকরণে এই সংবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারীক শ্রীরাম তরনীকান্তি৷ তিনি আরও জানান, আসন্ন নির্বাচনে রাজ্যের ভোট গ্রহণ কেন্দ্রগুলিকে দুই ভাবে বিভক্ত করা হবে৷ সংকটময় এবং অসুরক্ষিত এই দুই ভাগে ভোট গ্রহণকেন্দ্রগুলিকে ভাগ করা হবে৷

তিনি জানান, ২০১৩ সালে বিধানসভা নির্বাচনে ২৬০ কোম্পানি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী নিরাপত্তার দায়িত্বে ছিল৷ এবছর ৩০০ কোম্পানি বাহিনী রাজ্যে নির্বাচনের কাজে নিযুক্ত করা হবে৷ কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর মধ্যে ১৫ কোম্পানি বিভিন্ন রাজ্যের নিজস্ব সশস্ত্র বাহিনীও থাকবে৷

ইতিপূর্বে নির্বাচনগুলিতে মোট তিনভাবে ভোটগ্রহণ কেন্দ্রগুলিকে ভাগ করা হতো৷ সাধারণ, স্পর্শকাতর এবং অতি স্পর্শকাতর হিসেবে ভোটগ্রহণ কেন্দ্রগুলিকে চিহ্ণিত করা হতো৷ আসন্ন বিধানসভা নির্বাচনে দুইভাবে ভোট গ্রহণ কেন্দ্রগুলিকে ভাগ করা হবে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন আধিকারীক৷ তিনি জানান, সংকটজনক এবং অসুরক্ষিত এই দুইভাগে ভোট গ্রহণ কেন্দ্রগুলিকে ভাগ করা হবে৷ এই তালিকা তৈরি হচ্ছে৷

চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে বহু অভিযোগ উঠছে৷ ভূয়ো এবং বাংলাদেশী ভোটারের নাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে দাবি রাজনৈতিক দলগুলির৷ এবিষয়ে মুখ্য নির্বাচন আধিকারীক জানান, এই সমস্ত কিছুর খোঁজ নেওয়া হচ্ছে৷ প্রত্যেক জেলাশাসকদের বুথ স্তর পর্যন্ত খোঁজ নিতে নির্দেশ দেওয়া হয়েছে৷ এমনকি নির্বাচন কমিশনও এবিষয়ে খোঁজ খবর নিচ্ছে৷ তিনি জানান, চূড়ান্ত ভোটার তালিকায় কোন ভোটারের বিরুদ্ধে ফর্ম ৭ এর মাধ্যমে রাজনৈতিক দলগুলি অভিযোগ জানাতে পারবে৷ মনোনয়ন পত্র জমা নেওয়ার অন্তিম তারিখ পর্যন্ত এই প্রক্রিয়া চলবে৷ সেক্ষেত্রে অভিযোগের সুনির্দিষ্ট তথ্য প্রমান মিললে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে৷ তাঁর কথায় অনুমান করা হচ্ছে, ভূয়ো ভোটার সম্পর্কে নির্বাচন দপ্তরও ওয়াকিবহাল এবং এনিয়ে প্রচন্ড দৌড়ঝাপও শুরু হয়েছে৷

তাই, নির্বাচনের আগের রাজ্যের বেশ কয়েকজন ভারপ্রাপ্ত রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসারের নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সম্ভাবনা প্রকট হয়ে উঠেছে৷ একই সাথে বেশ কয়েকজনের কর্মক্ষেত্রও পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে৷

নির্বাচন দপ্তরের জনৈক আধিকারীক জানিয়েছেন, দিল্লি থেকে নির্বাচন কমিশনের আধিকারীকদের রাজ্যে আসার আগেই নির্বাচনী কাজে নিযুক্ত বেশ কয়েকজন আধিকারীকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ জমা পড়েছে৷ তাঁদের নিরপেক্ষতা এবং কাজের গতিশীলতা আনার ক্ষেত্রে অনেক খামতি রয়েছে বলে অভিযোগ৷ এই অবস্থায় বেশ কয়েকজন রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসারকে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার বুিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে৷ আবার বেশ কয়েকজনের কর্মক্ষেত্রও বদল করা হতে পারে বলে সম্ভাবনা রয়েছে৷

খোয়াই সংযোজন ঃ নির্বাচন কমিশনের দুইজনের একটি প্রতিনিধি দল সোমবার সকালে খোয়াই মহকুমার গণনা কেন্দ্র এবং স্ট্রং রুম পরিদর্শন করেছেন৷ পরে খোয়াই মহকুমা শাসকের কার্যালয়ে নির্বাচন সংক্রান্ত বিষয়ে বৈঠক করেছেন৷ পাশাপাশি খোয়াই মহকুমার কয়েকটি ভোট গ্রহণ কেন্দ্রও পরিদর্শন করেছেন৷

এদিন দুপুরের তাঁরা তেলিয়ামুড়া মহকুমা শাসকের সাথেও নির্বাচন সংক্রান্ত বিষয়ে বৈঠক করেছেন৷ পাশাপাশি তেলিয়ামুড়া মহকুমার কয়েকটি ভোট গ্রহণ কেন্দ্র ঘুরে দেখেন এবং ভোটারদের সাথে কথা বলেছেন৷  জানা গেছে, এই প্রতিনিধি দলে রয়েছেন নির্বাচন কমিশনের রেগুলেটরি ডিভিশনের সেকশন অফিসার মিথিলেশ শর্মা এবং সহকারী সেকশন অফিসার হরিশ কুমার৷

সূত্রের খবর, নির্বাচন কমিশনের প্রতিনিধিরা মূলত ভোটার তালিকা নিয়ে খোয়াই এবং তেলিয়ামুড়া মহকুমা শাসকের কাছ থেকে বিস্তারিত খোঁজ খবর নিয়েছেন৷ পাশাপাশি খোয়াই জেলা শাসক ড সন্দীপ এন মাহাত্ম্যের সাথেও ভোটার তালিকা নিয়ে আলোচনা করেছেন৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top