News Flash

  • Home
  • Uncategorized
  • রহস্যের আগুনে পুড়ল ভুতুরিয়া এলাকায় সরকারী অফিসের নথিপত্র সহ দুটি গাড়ি
Image

রহস্যের আগুনে পুড়ল ভুতুরিয়া এলাকায় সরকারী অফিসের নথিপত্র সহ দুটি গাড়ি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারি৷৷ বড়সড় অগ্ণিকান্ড থেকে অল্পেতে রক্ষা পেয়েছে পূর্ব থানাধীন ভুতুরিয়া এলাকা৷ আগরতলা ভুতুরিয়া ওয়াটার সাপ্লাই রিসোর্সের অফিসে রহস্যজনক অগ্ণিসংযোগ৷ অফিসের মূল্যবান নথি, গাড়ি সহ আসবাবপত্র পুড়ে গিয়েছে৷ বৃহস্পতিবার রাতে আগুনের খবর ছড়িয়ে পড়তেই দৌড়ঝাপ শুরু হয় এলাকাবাসীর৷ অভিযোগ, আগুনের খবর পেয়ে সময়মতো ঘটনাস্থলে পৌঁছায়নি দমকল কর্মীরা৷ গোটা অফিস ও গাড়ি পুড়ে যাওয়ার পর দমকলের ৩টি ইঞ্জিন আসায় কোন কিছু রক্ষা হয়নি৷

রাতের আধারে সরকারী দপ্তরে তথ্য প্রমান লোপাটে আগুনের ঘটনা ঘটানো হয়েছে আশঙ্কা স্থানীয়দের৷ অভিযোগ, আগুন পুরোদমে না নিভতেই চলে গিয়েছে দমকল কর্মীরা৷ শুক্রবার সকালে মৃদু আগুন জ্বলে উঠতেই হৈ চৈ শুরু করে দেয় স্থানীয়রা৷ পুনরায় দমকলের ইঞ্জিন ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে৷ প্রশ্ণ উঠছে, এতবড় অগ্ণিকান্ড নিয়ন্ত্রণে দমকল কর্মীরা কিভাবে এতটা দায়িত্বহীন৷ অগ্ণিকান্ডের খবর পেয়ে সকালে অফিস কর্মীরা আসলেও কোন সরঞ্জাম রক্ষা করতে পারেনি৷ পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে৷ তবে, দমকল কর্মী ও পুলিশের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে অগ্ণি সংযোগ ঘটতে পারে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top