News Flash

  • Home
  • Uncategorized
  • পাকিস্তান সীমান্ত বরাবর ১৪৪৬০টি বাঙ্কার তৈরি করবে কেন্দ্র
Image

পাকিস্তান সীমান্ত বরাবর ১৪৪৬০টি বাঙ্কার তৈরি করবে কেন্দ্র

জম্মু, ৮ জানুয়ারি (হি.স.): ভারত-পাক সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী গ্রামবাসীদের রক্ষার্থে বড় পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্রীয় সরকার। স্থানীয় গ্রামের বাসিন্দাদের রক্ষা করতে এবার নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমারেখা বরাবর ১৪৪৬০ টি বাঙ্কার তৈরি করবে ভারত। এই বাঙ্কারগুলি জম্মু ডিভিশনের সীমান্ত সংলগ্ন চারটি জেলার তৈরি করা হবে। পুঞ্জ এবং রাজৌরি জেলায় ৭২৯৮ বাঙ্কার তৈরি করা হবে। ৭১৬২টি বাঙ্কার কাথুয়া এবং সাম্বা জেলায় তৈরি করা হবে। সব মিলিয়ে ১৪৪৬০ টি বাঙ্কার করতে খরচ পড়বে ৪১৫.৭৩ কোটি টাকা। পাকিস্তানের গোলাবর্ষণ থেকে স্থানীয় বাসিন্দাদের রক্ষা করতে এই পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্র।
প্রশাসনের তরফে দাবি করা হয়েছে ১৪৪৬০ টি বাঙ্কারের মধ্যে ১৩০২৯ টি পৃথক বাঙ্কার তৈরি করা হবে। ১৬০ স্কোয়্যার ফুটের এই বাঙ্কারে ৮ জন গ্রামবাসী থাকতে পারবে। অন্যদিকে ১৪৩১ টি কমিউনিটি বাঙ্কার তৈরি করা হবে। প্রায় ৮০০ স্কোয়্যার ফুটের এই বাঙ্কারে ৪০ জন মানুষ এক সঙ্গে থাকতে পারবে। এর মধ্যে পুঞ্জে ৬৮৮ টি কমিউনিটি এবং ১৩২০ টি পৃথক বাঙ্কার তৈরি করা হবে। রাজৌরি জেলায় ৪৯১৮ পৃথক এবং ৩৭২ কমিউনিটি বাঙ্কার তৈরি করা হবে। কাথুয়াতে ৩০৭৬ পৃথক এবং ২৪৩টি কমিউনিটি বাঙ্কার তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে সাম্বা জেলায় ২৫১৫ পৃথক এবং ৮টি কমিউনিটি বাঙ্কার তৈরি করা হবে।
উল্লেখ্য, বিগত এক বছর ধরে পাকিস্তান সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে ভারতীয় গ্রামগুলিকে লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে। এর ফলে বিগত এক বছরে ১২ জন গ্রামবাসীর মৃত্যু হয়। শহিদ হন ১৯ জন সেনা জওয়ান এবং ৪ জন বিএসএফ জওয়ান। কেন্দ্রের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বর্ষীয়ান বিজেপি নেতা যুগল কিশোর শর্মা। এর জন্য তিনি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top