News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর প্রদেশে লাইনচ্যুত মালগাড়ির ৮টি বগি, বিপর্যস্ত ট্রেন চলাচল
Image

উত্তর প্রদেশে লাইনচ্যুত মালগাড়ির ৮টি বগি, বিপর্যস্ত ট্রেন চলাচল

বারাবাঙ্কি, ৮ জানুয়ারি (হি.স.): পুনরায় লাইনচ্যুত হল ভারতীয় রেল| সোমবার সকালে উত্তর প্রদেশের বারাবাঙ্কি জেলায় আলাপুর-এর কাছে লাইনচ্যুত হয়ে যায় মালগাড়ির ৮টি বগি| এই রেল দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই| তবে, বিপর্যস্ত হয়ে পড়েছে ট্রেন চলাচল| দেরিতে চলে এক ডজনেরও বেশি ট্রেন| রেল সূত্রের খবর, টাইলস বোঝাই মালগাড়িটি রাজকোট থেকে অসম অভিমুখে যাচ্ছিল| আচমকাই কোতয়ালী থানার অন্তর্গত আলাপুরে, সফীপুর গ্রামের কাছে (বারাবাঙ্কি রেল স্টেশন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে ১৭৫ নম্বর গেটের কাছে) বেলাইন হয়ে যায় মালগাড়ির ৮টি বগি| রেললাইন থেকে মালগাড়ির ৮টি বগি বেলাইন হয়ে যায় নষ্ট হয়ে গিয়েছে রেল ট্র্যাক| মালগাড়ির ৮টি বগি লাইনচ্যুত হয়ে যাওয়ায় এক ডজনেরও বেশি ট্রেন দেরিতে চলেছে|
রেল দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই দুর্ঘটনাস্থলে পৌঁছন ডিআরএম লখনউ| ক্রেনের সাহায্যে লাইনচ্যুত বগি গুলিকে ট্র্যাকে তোলা হয়| কী কারণে বেলাইন হল মালগাড়ির ৮টি বগি, তা তদন্ত করে দেখা হচ্ছে| প্রাথমিক ভাবে রেলের কর্তারা মনে করছেন, রেললাইনে ফাটল থাকার কারণেই সম্ভবত লাইনচ্যুত হয়ে গিয়েছে মালগাড়ির ৮টি বগি| ডিআরএম জানিয়েছেন, রেল দুর্ঘটনার জেরে এক ডজনেরও বেশি ট্রেন দেরিতে চলেছে| রেললাইন মেরামতির কাজ চলছে দ্রুত গতিতে|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top