News Flash

  • Home
  • Uncategorized
  • লস্কর-ই-তৈবার সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে বান্দিপোরা থেকে আগ্নেয়াস্ত্র সহ ধৃত এক ব্যক্তি
Image

লস্কর-ই-তৈবার সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে বান্দিপোরা থেকে আগ্নেয়াস্ত্র সহ ধৃত এক ব্যক্তি

বান্দিপোরা, ৭ জানুয়ারি (হি.স.): পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈবার সঙ্গে সম্পর্ক থাকার সন্দেহে রবিবার জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলার বনভারি গ্রামের হাজিন এলাকা একটি ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ব্যক্তির কাছ থেকে এ কে-৪৭ এর একটি ম্যাগাজিন বাজেয়াপ্ত করা হয়েছে। ম্যাগাজিনের মধ্যে প্রায় ৩০ রাউন্ড গুলি ছিল। এছাড়াও তার কাছ থেকে একাধিক আগ্নেয়াস্ত্রও উদ্ধার করেছে পুলিশ।
পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে জেরায় ওই ব্যক্তি স্বীকার করে নিয়েছে তার সঙ্গে লস্কর-ই-তৈবার সম্পর্ক রয়েছে এবং নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈবার হয়ে তিনি কাজ করে যাচ্ছিলেন। ধৃত ব্যক্তির নাম ইদ্রিশ আহমেদ বাবা। তার বাবার নাম মুজাফফর আহমেদ বাবা। ধৃতের বিরুদ্ধে স্থানীয় হাজিন থানায় এফআইআর দায়ের করা হয়েছে। সূত্রের দাবি বিশেষ সূত্র থেকে খবর পাওয়ার পরে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
উল্লেখ্য, সম্প্রতি জম্মু ও কাশ্মীরের একটি সিআরপিএফ ক্যাম্পে জঙ্গিরা হামলা চালায়। তার পরে গোটা রাজ্য জুড়ে চিরুনি তল্লাশি শুরু করে প্রশাসন। অন্যদিকে প্রাথমিক তদন্তে পুলিশ দাবি করেছে ওই ব্যক্তি চরের কাজ করত। তদন্ত চলছে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top