News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতিবেশীকে কুপিয়ে হত্যা, বাঁচাতে গিয়ে গুরুতর জখম আরও তিনজন
Image

প্রতিবেশীকে কুপিয়ে হত্যা, বাঁচাতে গিয়ে গুরুতর জখম আরও তিনজন

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ২ জানুয়ারী৷৷বাড়িতে ঢুকে ধারালো দা দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে এক ব্যক্তিকে৷ তাছাড়া হামলাকরীর আঘাতে গুরুতর আহত হয়েছেন আরও তিনজন৷ উত্তেজিত জনতার গণধোলাইয়ে হামলাকারীও জখম হয়েছেন৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে নয়টা নাগাদ দক্ষিণ জেলার পি আর বাড়ী থানার অধীন রাজনগরের প্রকাশনগরে৷ নিহতের নাম অমল মালাকার৷ বয়স বাহান্ন৷
জানা গিয়েছে, অমলবাবুর প্রতিবেশী গোপাল মালাকার মঙ্গলবার রাতে মদমত্ত অবস্থায় তার বাড়িতে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে৷ তাকে এলোপাথাড়ী আঘাত করতে থাকে৷ অমলকে বাঁচানোর জন্য এগিয়ে আসেন শিবু মালাকার, শঙ্কর মালাকর এবং বিদ্যাশঙ্কর মালাকার৷ তারা প্রত্যেকেই ধারালো দায়োর আঘাতে গুরুতর জখম হয়েছেন৷ তাদের চিৎকার চেচামেচিতে আশেপাশের লোকজন ছুটে আস এবং হামলাকারী অমল মালাকরাকে আটক করে গণধোলাই দিয়েছে৷ তাতে অমলও মারাত্মক জখম হয়৷ পরে খবর দেওয়া হয়েছে পিআর বাড়ি থানার পুলিশকে৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে অমল মালাকারের মৃতদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে নিয়ে যায়৷ অন্যদেরও পুলিশ হাসপাতালে নিয়ে যায়৷ প্রথমে নিহারনগর হাসপাতালে নিয়ে যায় পুলিশ৷ তারপর শিবু মালাকার ও শঙ্কর মালাকারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জি বি হাসপাতালে রেফার করা হয়েছে৷ এদিকে, পুলিশ একটি মামলা নিয়েছে৷ গ্রেপ্তার করা হয়েছে হামলাকারী গোপাল মালাকারকে৷ তাকেও নিহারনগর হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে৷ বিশাল সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top