News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসি-র হাতে অধিক ক্ষমতা চেয়ে সংসদে দাবি তুলেছেন জিতেন্দ্র চৌধুরী
Image

এডিসি-র হাতে অধিক ক্ষমতা চেয়ে সংসদে দাবি তুলেছেন জিতেন্দ্র চৌধুরী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জানুয়ারী৷৷ উপজাতি এলাকা স্বশাসিত জেলাপরিষদ (এডিসি) এর হাতে অধিক ক্ষমতার জন্য সংবিধান সংশোধনের দাবি তুলেছেন ত্রিপুরা থেকে নির্বাচিত সিপিআইএম সাংসদ জিতেন্দ্র চৌধুরী৷ মঙ্গলবার লোকসভায় তিনি তাঁর এই দাবি উত্থাপন করেছেন৷ মঙ্গলবার লোকসভায় শূন্যকালে সিপিআইএম সাংসদ জিতেন্দ্র চৌধুরী ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের সবকয়টি জেলা পরিষদগুলির ক্ষমতা বৃদ্ধি করার বিষয় নিয়ে একটি প্রস্তাব উত্থাপন করে তিনি এর বিস্তারিত ব্যাখ্যাও দেন৷ লোকসভায় জিতেন্দ্র চৌধুরী বলেন, ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে অবস্থিত এডিসি’র জন্য অধিক ক্ষমতা প্রয়োজন৷ কারণ এখন যে অবস্থায় এডিসিগুলি রয়েছে তাদের হাতে ক্ষমতা সীমিত৷ এতে সর্বাধিক উন্নয়ন করা সম্ভব নয়৷ তাই অধিক ক্ষমতায় প্রয়োজন৷ তিনি বলেন, এ জন্য সংবিধান সংশোধন প্রয়োজন এবং সংবিধান সংশোধন করে এডিসিগুলিতে অধিক ক্ষমতা দিতে হবে৷ অন্যথায় উপজাতিদের সর্বাধিক উন্নয়ন সম্ভব নয়৷ যে উদ্দেশ্যে উপজাতি এলাকা স্বশাসিত জেলাপরিষদ গঠন করা হয়েছিল তার বাস্তব প্রয়োগের জন্যই তা প্রয়োজন হয়ে পড়েছে৷ এখানে উল্লেখ করা যেতে পারে, বিজেপিও ইতিমধ্যেই ত্রিপুরার উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদে অধিক ক্ষমতার জন্য স্টেট কাউন্সিলের দাবি করেছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top