News Flash

  • Home
  • Uncategorized
  • গভীর সংকটে আইপিএফটি নেতারা পাড়ি দিলেন দিল্লীতে
Image

গভীর সংকটে আইপিএফটি নেতারা পাড়ি দিলেন দিল্লীতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জানুয়ারি৷৷ গভীর সংকটের মুখে পড়েছে উপজাতিভিত্তিক আঞ্চলিক দল আইপিএফটি৷ পৃথক রাজ্যের দাবি অস্তিত্বের প্রশ্ণে ছাড়তে চাইছেন না এনসি দেববর্মারা৷ এদিকে, এই দাবি মেনে আইপিএফটিকে সঙ্গে নিতে চাইছেনা বিজেপি৷ তাই, বিজেপি সর্বভারতীয় সভাপতির সাথে জোট নিয়ে বৈঠক করার আগে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করবে আইপিএফটি৷ সূত্রের খবর, চার জানুয়ারি বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সাথে জোট নিয়ে বৈঠক হবে এনসি দেববর্মাদের৷

মঙ্গলবার এনসি দেববর্মারা দিল্লির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন৷ বর্তমানে তারা গোয়াহাটিতে অবস্থান করছেন৷ আগামীকাল দিল্লি যাবেন৷ আইপিএফটির সভাপতি এনসি দেববর্মা জানিয়েছেন, ১০ জনের প্রতিনিধি দল দিল্লি যাচ্ছেন৷ জোট নিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতির সাথে বৈঠক হবে৷

সূত্রের খবর, মঙ্গলবার নেডার চেয়ারম্যান তথা ত্রিপুরায় বিজেপির নির্বাচন প্রভারী ড হিমন্ত বিশ্ব শর্মার সাথে জোট নিয়ে একপ্রস্ত বৈঠক হয়েছে৷ এদিকে এনসি দেববর্মা জানিয়েছেন, আগামীকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাত করার চেষ্টা হবে৷ তার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সাথেও কথা বলবেন তাঁরা৷ প্রধানমন্ত্রী যদি সাক্ষাতের সময় দিতে না পারেন তাহলে তাঁর প্রতিনিধি হিসাবে প্রধানমন্ত্রীর দপ্তরের মন্ত্রী জিতেন্দ্র সিংহের সাথে কথা বলবেন৷ এনসি দেববর্মা জানান, পৃথক রাজ্যের দাবি নিয়ে আলোচনা করবেন তাঁরা৷ এই দাবির প্রতি কেন্দ্রীয় সরকার সহানুভুতিশীল না হলে বিজেপির সঙ্গে কোন ধরনের রাজনৈতিক আঁতাত সম্ভব হবেনা৷ কেন্দ্রীয় সরকার এবিষয়ে ইতিবাচক মনোভাব দেখালে আইপিএফটির প্রতিনিধি দল বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সাথে বৈঠকে মিলিত হবেন৷ অন্যথায় তাঁরা বিজেপি নেতাদের সাথে যোগাযোগ না করেই রাজ্যে ফিরে আসবেন৷

বিজেপি সূত্রে খবর, পৃথক রাজ্যের দাবি কোনভাবেই মেনে নেওয়া হবে না৷ এই দাবি বাদ দিয়ে জোট গঠন করতে চাইলে তবেই বিজেপি আইপিএফটির সাথে আতাত করবে৷ ফলে, জোট নিয়ে অনিশ্চিয়তা দেখা দিয়েছে৷

পৃথক রাজ্যের দাবি বাদ দিলে রাজনৈতিকভাবে দলীয় নীতির ভিত্তিতে ধাক্কা খাবে বলে আশঙ্কা করছেন আইপিএফটি নেতৃবৃন্দ৷ তাদের ধারণা, এই দাবি ছাড়া উপজাতি মহল্লায় গ্রহণযোগ্যতা প্রশ্ণের মুখে পরবে৷ কিন্তু, বিজেপি এই দাবি সহ আইপিএফটির সাথে কোনভাবেই জোট গঠন করবেনা, তা এক প্রকার স্থির করে ফেলেছে৷ ফলে, আইপিএফটিকে এখন রাজনৈতিকভাবে গভীর সংকটের মোকাবিলা করতে হবে বলে ধারণা করা হচ্ছে৷ রাজনৈতিক পর্যবেক্ষক মহলের মতে, এই জটিল অবস্থায় বিজেপি ও আইপিএফটির মধ্যে জোট কোনভাবেই সম্ভব নয়৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top