News Flash

  • Home
  • Uncategorized
  • সর্বশিক্ষার শিক্ষকদের বেতন রাজ্যের কোষাগার থেকে দিতে বলল কেন্দ্র, অনিশ্চিয়তায় প্রকল্প
Image

সর্বশিক্ষার শিক্ষকদের বেতন রাজ্যের কোষাগার থেকে দিতে বলল কেন্দ্র, অনিশ্চিয়তায় প্রকল্প

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর৷৷ চরম অনিশ্চিয়তার মুখে পড়েছে সর্বশিক্ষা প্রকল্প৷ ফলে, সর্বশিক্ষার শিক্ষকদের ভবিষ্যতও অনিশ্চিয়তার মুখে পড়েছে৷ কেন্দ্রীয় সরকার সর্বশিক্ষার শিক্ষকদের বেতন রাজ্যের কোষাগার থেকে খরচ করার জন্য নির্দেশ দিয়েছে৷ তাই, কেন্দ্রের এই সিদ্ধান্ত বদলানোর জন্য মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকে চিঠি পাঠিয়েছে রাজ্য সরকার৷ শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকরকে চিঠিতে জানিয়েছেন, রাজ্যের আর্থিক অসংগতির কারণে সর্বশিক্ষার শিক্ষকদের বেতনের বোঁঝা বহন করা সম্ভব নয়৷ তাই এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করা হোক৷
গত ১৫ নভেম্বর কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক রাজ্য শিক্ষাদপ্তরকে এক চিঠিতে জানিয়েছে সর্বশিক্ষার শিক্ষকদের বেতন রাজ্যকে বহন করতে হবে৷ কেন্দ্রীয় সরকার সর্বশিক্ষার হাতে এই ব্যয়ভার বহন করবেনা৷ কেন্দ্রের এই সিদ্ধান্তে বেকায়দায় পড়েছে রাজ্য সরকার৷ তাই, এই চিঠির জবাবে শিক্ষামন্ত্রী কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীকে ২০১৭-১৮ অর্থবছরের সর্বশিক্ষা খাতে পিএবি অনুমোদিত পুরো অর্থ শীঘ্রই বরাদ্দ করার অনুরোধ জানিয়েছেন৷ চিঠিতে শিক্ষামন্ত্রী রাজ্যের অসহায়ত্বের বর্ণনা দিতে গিয়ে স্বীকার করেছেন বিভিন্ন উন্নয়ন প্রকল্পে রাজ্য অধিকতর ক্ষেত্রে কেন্দ্রীয় বরাদ্দের উপর নির্ভরশীল৷ তাই সর্বশিক্ষায় নিযুক্ত শিক্ষকদের বেতন রাজ্যের পক্ষে বহন করা সম্ভব নয়৷ তিনি চিঠিতে আরো জানিয়েছেন, রাজ্যের সঙ্কটজনক আর্থিক পরিস্থিতির ফলে কেন্দ্রের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক৷ তাঁর দাবি, সর্বশিক্ষা রাজ্য মিশনের অধিন চুক্তিভিত্তিক শিক্ষকদের বেতন আগের মতই একই হারে রাখা হোক৷ তিনি আরো অনুরোধ জানিয়েছেন, বেতনের দায়ভার বহনের বর্তমান পদ্ধতি চালু রাখা হোক৷ তবেই তপশিলি জাতি, তপশিলি উপজাতি, সংখ্যালঘু এবং ওবিসি অংশের ছাত্রছাত্রীরা উপকৃত হবে৷
এবিষয়ে সর্বশিক্ষার শিক্ষক বাস্তব দেববর্মা বলেন, কেন্দ্রের এই নয়া নির্দেশিকায় তাদের ভবিষ্যৎ অনিশ্চিয়তার মুখে পড়েছে৷ কিন্তু, অবাক করার বিষয় হল, কেন্দ্রের নির্দেশ পরিবর্তনের অনুরোধ রাজ্য সরকার জানালেও সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিতকরনের জন্য কোন আবেদন জানানো হয়নি৷ তিনি বলেন, রাজ্য সরকারের এই মনোভাব সর্বশিক্ষার শিক্ষকদের সাথে সরাসরি সংঘাতের পথে নিয়ে যাবে৷ তাতে, রাজ্য সরকারের পাশে থাকার যে প্রতিশ্রুতি তা মানবেনা সর্বশিক্ষার শিক্ষকরা৷ এদিন মহাকরণে এবিষয়ে শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী সাংবাদিকদের বলেন, এধরণের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কেন্দ্র রাজ্যের সাথে কোন আলোচনা করেনি৷ তিনি বলেন, শিক্ষা যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত৷ তাই যেকোন সিদ্ধান্ত নিতে গেলে রাজ্যকে বাদ দিয়ে নেওয়া যায়না৷ রাজ্যের সাথে কোন আলোচনা না করেই কিভাবে এতবড় সিদ্ধান্ত কেন্দ্র নিয়েছে তাতে বিস্ময় প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী৷
এদিন তিনি বলেন, সর্বশিক্ষার শিক্ষকদের নিয়ে নয়া নির্দেশিকা কেন্দ্রীয় সরকারের গৃহিত একতরফা সিদ্ধান্ত৷ যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে তা কখনোই কাম্য নয়৷ তিনি বলেন, ২০১৭-১৮ অর্থবছরের সর্বশিক্ষা খাতে পিএবি অনুমোদন দিয়েছিল ৩৪০ কোটি টাকা৷ কিন্তু, কেন্দ্রীয় সরকার মাত্র ২০০ কোটি বরাদ্দ করে বাকিটা রাজ্যের কোষাগার থেকে ব্যয় করার জন্য বলেছিল৷ তিনি উষ্মা প্রকাশ করে বলেন, সর্বশিক্ষার শিক্ষকদের বেতন রাজ্যের বাজেট থেকে ব্যয়করার জন্য কেন্দ্রীয় সরকার নির্দেশ দিতে পারেনা৷
এদিন তিনি বলেন, সারা রাজ্যে সর্বশিক্ষার অধিন ৫ থেকে সাড়ে ৫ হাজার শিক্ষক চুক্তিভিত্তিক কর্মরত রয়েছেন৷ তিনি স্বীকার করেন, সর্বশিক্ষা প্রকল্পের ফলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা উপকৃত হয়েছে৷ কিন্তু, কেন্দ্রের এই নয়া নির্দেশিকায় এখন জটিলতা দেখা দিয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top