News Flash

  • Home
  • Uncategorized
  • আংশিক দাবী মানল সরকার, উদ্বাস্তুদের জাতীয় সড়ক অবরোধ প্রত্যাহার
Image

আংশিক দাবী মানল সরকার, উদ্বাস্তুদের জাতীয় সড়ক অবরোধ প্রত্যাহার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর৷৷ উদ্বাস্তুদের আংশিক দাবী মেনে নিয়েছে রাজ্য সরকার৷ ঘর বন্টনের মঞ্জুরিপত্র তাঁদের হাতে তুলে দিয়েছে জেলা প্রশাসন, আবাস যোজনার ঘর সমহারে বন্টনের প্রতিশ্রুতি পেয়ে জাতীয় সড়ক অবরোধ আন্দোলন প্রত্যাহার করে নেন পশ্চিম ও সিপাহীজলা জেলা উদ্বাস্তু উন্নয়ন কমিটি৷

রাজ্য সরকারের বঞ্চনার প্রতিবাদে দেড় দশক ধরে আন্দোলন চালাচ্ছে উদ্বাস্তুরা৷ সম্প্রতি মুখ্যমন্ত্রীকে দাবী পূরণের জন্য সময়সীমা বেঁধে দিয়েছিলেন উদ্বাস্তুরা৷ ২৮ ডিসেম্বরের মধ্যে দাবী পূরণ না হলে জাতীয় সড়ক অবরোধের হুমকি দিয়েছিলেন তাঁরা৷ মুখ্যমন্ত্রী প্রশাসনিকভাবে আবাস যোজনায় সমস্ত উদ্বাস্তুদের ঘর বন্টনের আশ্বাস দিয়েছিলেন৷ বুধবার প্রশাসনের পক্ষ থেকে দ্রুততার সঙ্গে জানুয়ারী মাসের মধ্যে ঘরগুলি বন্টন করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে৷ পশ্চিম জেলার জেলাশাসক তাঁদের জানিয়েছেন, ঘরের তালিকা সম্পূর্ণ হয়ে গেছে৷ আইন মেনে ঘর বন্টনের কাজ শুরু হবে৷ জেলা প্রশাসনের এই আশ্বাসে জাতীয় সড়ক অবরোধের আন্দোলন থেকে সরে দাঁড়িয়েছেন উদ্বাস্তুরা৷

তবে, ভোটের নির্ঘন্ট ঘোষণার আগে ঘর বন্টন, এককালীন পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ সহ কর্মসংস্থানের নিশ্চয়তায় সরকারী গড়িমসি বরদাস্ত করা হবে না, সাফ জানিয়েছে উদ্বাস্তু উন্নয়ন কমিটি৷ দাবি আদায়ের লক্ষ্যে সমস্ত পরিবার নিয়ে রাস্তায় নেমে আন্দোলন করারও কড়া বার্তা দিয়েছে সরকারকে৷

উগ্রপন্থী হামলায় ঘরবাড়ি ছেড়েছিলেন যাঁরা, তাঁদের এখনো পুনর্বাসন হয়নি৷ অথচ, আত্মসমর্পণকারী বৈরীদের রাজ্য সরকার নানা সুযোগ সুবিধা প্রদান করেছে৷ সরকারের এই দ্বিচারিতা নিয়েও প্রচন্ড ক্ষুব্ধ উদ্বাস্তুরা৷

গণতান্ত্রিকভাবে দেড় দশক ধরে উদ্বাস্তুদের যৌক্তিক দাবীকে উপেক্ষা করে চলেছে রাজ্য সরকার, অভিযোগ তাঁদের সংগঠনের৷ মুখ্যমন্ত্রী অতীতে বহুবার তাঁদের দাবী পূরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন৷ কিন্তু, তা রাখেনি রাজ্য সরকার৷ কিন্তু, এবার জাতীয় সড়ক অবরোধের হুমকির ফলে নড়েচড়ে বসে রাজ্য সরকার৷ ভোটের মুখে উদ্বাস্তুদের চটাতে চায়নি সরকার, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল৷ দাবি পূরণ না হলে ভোটের মুখে সরকারের উপর চাপ বাড়বে, ক্ষুব্ধ উদ্বাস্তুদের আন্দোলনে, সেই আশংকা উড়িয়ে দিচ্ছেনা প্রশাসনও৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top