News Flash

  • Home
  • Uncategorized
  • উর্দু কবি মির্জা গালিবের ২২০ তম জন্মজয়ন্তী, শ্রদ্ধার্ঘ্য গুগলের
Image

উর্দু কবি মির্জা গালিবের ২২০ তম জন্মজয়ন্তী, শ্রদ্ধার্ঘ্য গুগলের

নয়াদিল্লি, ২৭ ডিসেম্বর (হি.স.): বিশ্বখ্যাত উর্দু কবি মির্জা গালিবের ২২০ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে আন্তর্জাতিক সার্চ ইঞ্জিন গুগলের শ্রদ্ধাঞ্জলি। সেই উপলক্ষ্যে বুধবার সকাল থেকে গুগল ডুডল মির্জা গালিবের জন্মজয়ন্তী পালন করছে। গুগল ডুডলে দেখা গিয়েছে একটি ব্যালকনিতে দাড়িয়ে রয়েছেন কবি। হাতে কলম ও কাগজ।

উল্লেখ্য, শুধু ভারত বা পাকিস্তানেই নয় গোটা বিশ্বেই উর্দু সাহিত্যের জন্য খ্যাত মির্জা গালিব। ১৭৯৭ সালে মুঘল সম্রাট বাহাদুর শাহের আমলে উর্দু এবং পার্শি সাহিত্যে সব থেকে বেশি জনপ্রিয় এবং প্রভাবশালী কবি হিসেবে পরিচিত ছিলেন তিনি। মাত্র ১১ বছর বয়স থেকে কবিতা লেখা শুরু করেন মির্জা গালিব। উর্দু ছাড়াও পার্শি ভাষায় তার দক্ষতার পরিচয় পাওয়া যায়। নিজের জীবৎকালে একাধিক গজল রচনা করেছেন তিনি। এই একুশ শতকেও যা সমান ভাবে জনপ্রিয়। জীবিত থাকার সময় খ্যাতি পাননি। কিন্তু মৃত্যুর পরে তার কবিতা এবং গজল সমান ভাবে জনপ্রিয় হতে থাকে।

১৮৬৯ সালের ১৫-ই ফেব্রুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর রচিত গজলগুলির মধ্যে প্রেম ও দর্শনের এক ঐকান্তিক মিলন লক্ষ্য করা যায়। বর্তমানে তার বাড়িটিকে গালিব মেমোরিয়াল হিসেবে নামকরণ করা হয়েছে। পরবর্তী প্রজন্মের কাছে কবি জীবন ও জীবনবোধ সম্পর্কে ধারণা গড়ে তোলার জন্য সেখানে তৈরি করা হয়েছে একটি স্থায়ী প্রদর্শনশালা।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top