News Flash

  • Home
  • Uncategorized
  • লাহোরে নিজের রাজনৈতিক দলের কার্যালয় খুললেন হাফিজ সঈদ
Image

লাহোরে নিজের রাজনৈতিক দলের কার্যালয় খুললেন হাফিজ সঈদ

লাহোর, ২৫ ডিসেম্বর (হি.স.) পাকিস্তানের লাহোরে এবার নিজের রাজনৈতিক দলের কার্যালয় খুললেন জমাত-উদ-দাওয়া প্রধান এবং লস্কর-ই-তৈবার সহপ্রতিষ্ঠাতা হাফিজ সঈদ। উল্লেখ্য, সম্প্রতি মিল্লি মুসলিম লিগ নামে একটি রাজনৈতিক দল তৈরি করেছেন ২৬/১১ মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সঈদ। পাকিস্তানের আগত নির্বাচনগুলিতে লড়াই করবেন তিনি। সেই লক্ষ্য এবার পাকিস্তানের অন্যতম প্রধান শহর লাহোরে নিজের রাজনৈতিক দল তৈরি করলেন হাফিজ সঈদ। এর আগে আমেরিকার এবং অন্যান্য পশ্চিমী দেশের চাপে পড়ে হাফিজ সঈদকে গৃহবন্দি করতে বাধ্য হয়েছিল পাকিস্তান। সম্প্রতি ২৯৭ দিন গৃহবন্দি থাকার পড়ে মুক্তি পেয়েছেন তিনি।

অন্যদিকে বিশেষ সূত্রে থেকে পাওয়া খবরের ভিত্তিতে জানা গিয়েছে লাহোরের মোহনি রোডে মিল্লি মুসলিম লিগের প্রধান কার্যালয় তৈরি করা হয়েছে। নির্বাচনকে পাখির চোখ করে স্থানীয় বাসিন্দাদের যাবতীয় অভাব অভিযোগ নিয়ম শুনছেন এই সন্ত্রাসবাদী নেতা। যদিও এখনও পর্যন্ত পাকিস্তানের নির্বাচন কমিশন মিল্লি মুসলিম লিগকে কোন স্বীকৃতি দেয়নি। যে জায়গাটায় এই দলের প্রধান কার্যালয় তৈরি করা হয়েছে সেটা নওয়াজ শরিফের নির্বাচনী কেন্দ্রের অন্তগর্ত। পাশাপাশি হাফিজ সঈদকে সমর্থন জানিয়েছেন পাকিস্তানের প্রাক্তন সেনাপ্রধান নওয়াজ শরিফ।

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top