News Flash

  • Home
  • Uncategorized
  • ফের বিজেপির দখলে উত্তরপ্রদেশের সিকান্দর
Image

ফের বিজেপির দখলে উত্তরপ্রদেশের সিকান্দর

লখনউ, ২৪ ডিসেম্বর(হি.স.): উত্তরপ্রদেশে বিজেপির জয়ের ধারা অব্যহত। উত্তরপ্রদেশের সিকান্দর উপনির্বাচনে জিতে গেল রাজ্যের শাসকদল বিজেপি। সকাল থেকে টান টান উত্তেজনার মধ্যে দিয়ে ভোট গণনা শুরু হয় সিকান্দর বিধানসভা কেন্দ্রে। প্রায় ৭০০০ ভোটের ব্যবধানে নিকটতম প্রার্থী সমাজবাদী দলের সীমা সাচানকে পরাজিত করে সিকান্দর বিধানসভা আসনে জয়লাভ করল বিজেপি প্রার্থী অজিত পাল সিং। এই নির্বাচনের তিন নম্বর স্থানে রয়েছে কংগ্রেসের প্রভাকর।
উল্লেখ্য, বিজেপি বিধায়ক মাথুরা প্রসাদ পালের ২২ জুলাই মৃত্যুর পরে এই আসনটি খালি পড়ে ছিল। সেই আসনেই গত ২১ ডিসেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বানে প্রয়াত বিধায়কের ছেলে অজিত পাল সিংকে টিকিট দেয় বিজেপি। প্রবল শীতকে উপেক্ষা করে মোট ৫৩ শতাংশ ভোট পড়ে এই কেন্দ্রে। নির্দলসহ মোট ১২ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। পাশাপাশি এই সিকান্দর বিধানসভা কেন্দ্রের অন্তগর্ত বেহমাইতে ১৯৮১ সালে ২১ জন রাজপুত হত্যা করেছিল ফুলন দেবী ও তার ডাকাত দল। ২০১৭ উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপির মথুরা প্রসাদ পাল পেয়েছিলেন ৮৭,৮৭৯ ভোট। দ্বিতীয় স্থানে ছিলেন বহুজন সমাজবাদী পার্টি মনেন্দ্র কাটিহার। তার প্রাপ্ত ভোট ছিল ৪৯,৭৭৬ ভোট।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top