News Flash

  • Home
  • Uncategorized
  • আম্বেদকরকে নিয়ে লালুর টুইট, প্রবল আপত্তি বিজেপির
Image

আম্বেদকরকে নিয়ে লালুর টুইট, প্রবল আপত্তি বিজেপির

নয়াদিল্লি, ২৪ ডিসেম্বর (হি.স.): দেওঘর পশুখাদ্য মামলায় শনিবার সিবিআইয়ের বিশেষ আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) সুপ্রিমো লালু প্রসাদ যাদব| দোষীসাব্যস্ত হওয়ার পর টুইট করে বিতর্ক উস্কে দেন লালু| নিজের টুইটার হ্যান্ডেলে লালু লেখেন, ‘নেলসন ম্যান্ডেলা, মার্টিন লুথার কিং, বাবা সাহেব আম্বেদকর যদি নিজেদের লড়াইয়ে ব্যর্থ হতেন, তাহলে ইতিহাস তাঁদের খলনায়ক হিসেবে দেখত| তাঁরা এখনও পক্ষপাতদুষ্ট, জাতিবিদ্বেষী মানুষের কাছে খলনায়ক|’ লালু প্রসাদ যাদবের এই টুইটকে তীব্র ভাষায় নিন্দা করেছে ভারতীয় জনতা পার্টি| রবিবার বিজেপি নেতা জিভিএল নরশিমা রাও বলেছেন, ‘লালু প্রসাদ যাদব দোষীসাব্যস্ত হওয়ায় দেশবাসী মোটেও আশ্চর্য হয়নি| পশুখাদ্য মামলাটি ওপেন ও শাট কেস| কিন্তু, তিনি নিজেকে যখন ড. বি আর আম্বেদকরের সঙ্গে তুলনা করেছেন, তাতে আমাদের প্রবল আপত্তি রয়েছে|’
বিজেপি নেতা জিভিএল নরশিমা রাও আরও বলেছেন, ‘আমরা চাই কংগ্রেসও লালু প্রসাদ যাদবের বিবৃতিকে সমানভাবে নিন্দা করুক| যদি তাঁরা এমনটা না করেন, তবে এটাই মনে হবে যে কংগ্রেসও লালুর কোম্পানির সঙ্গে হাত মিলিয়েছে|’
উল্লেখ্য, দেওঘর পশুখাদ্য মামলায় শনিবার সিবিআইয়ের বিশেষ আদালতে দোষীসাব্যস্ত হয়েছেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব সহ ১৬ জন| আপাতত তাঁদের ঠাঁই হয়েছে রাঁচির বিরসা মুণ্ডা জেলে| তবে, আদালত মুক্তি দিয়েছে বিহারের আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্র সহ ৬ জনকে| সাজা ঘোষণা হবে ২০১৮ সালের ৩ জানুয়ারি|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top