News Flash

  • Home
  • Uncategorized
  • পরবর্তী লক্ষ্য ত্রিপুরা, মেঘালয় ও মিজোরাম, জানালেন অমিত শাহ
Image

পরবর্তী লক্ষ্য ত্রিপুরা, মেঘালয় ও মিজোরাম, জানালেন অমিত শাহ

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর৷৷ দেশের ১৪টি রাজ্যে বিজেপি মুখ্যমন্ত্রী রয়েছে৷ জোট বেঁধে মোট দেশের ১৯টি রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে৷ তাই হিমাচল প্রদেশ এবং গুজরাট বিধানসভা নির্বাচনের ফলাফলে জয় নিশ্চিত হতেই বিজেপির আগামী লক্ষ্য ত্রিপুরা সহ মেঘালয় ও মিজোরাম, জানালেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ সাংবাদিক সম্মেলনে দৃঢ় প্রত্যয়ের সাথে ঘোষণা দেন ত্রিপুরা, মেঘালয় এবং মিজোরামে বিজেপি সরকার গড়বেই৷ সাথে জানান, কর্ণাটকেও সরকার গঠন করা এখন বিজেপির অন্যতম লক্ষ্য৷

এদিন অমিত শাহ বলেন, দেশের ১৪টি রাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রী রয়েছেন৷ দক্ষতার সাথে ঐ রাজ্যগুলির সরকার পরিচালনা করছে বিজেপি৷ শুধু তাই নয়, আরো পাঁচটি রাজ্যে জোট গঠন করে বিজেপি সরকার চালাচ্ছে৷ তাই, পরবর্তী লক্ষ্য পূর্বোত্তরে তিনটি রাজ্য ত্রিপুরা, মেঘালয় ও মিজোরাম৷ শাহ বলেন, হিমাচল প্রদেশ ও গুজরাটে জয়ী সুবাদে বিজেপির মনোবল অনেক বেড়েছে৷ তিনি জোর গলায় দাবি করেন, ত্রিপুরা, মেঘালয় এবং মিজোরামে বিজেপি সরকার গঠন করবেই৷ বর্তমানে পূর্বোত্তরে অরুণাচল প্রদেশ, আসাম এবং মণিপুরে বিজেপির সরকার রয়েছে৷ বাকি রাজ্যগুলিতেও সরকার গঠনে বিজেপি আপ্রাণ চেষ্টা করবে৷ তাতে, ধারণা করা হচ্ছে ২০১৮ বিধানসভা নির্বচনে রাজ্যে বামফ্রন্টের সাথে বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই হবে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top