News Flash

  • Home
  • Uncategorized
  • সকালে থেকে ভোটের ফলের সঙ্গে পাল্লা দিয়ে নামছে-উঠছে শেয়ার বাজার
Image

সকালে থেকে ভোটের ফলের সঙ্গে পাল্লা দিয়ে নামছে-উঠছে শেয়ার বাজার

মুম্বই, ১৮ ডিসেম্বর (হি.স.): গুজরাটে ভোটে বিজেপিকে পিছনে ফেলে কংগ্রেস এগিয়ে যেতেই পড়ল শেয়ার বাজার। সোমবার ভোট গণনার দ্বিতীয় রাউন্ড শুরু হতে বিজেপিকে পিছিয়ে ফেলে এগিয়ে যায় কংগ্রেস। সঙ্গে সঙ্গে এক লাফে ৮৬৭ পয়েন্ট পড়ে গেল সেনসেক্স। ডলারের তুলনায় টাকার দাম পড়ল ৬৮ পয়সা। পরে অবশ্য ঘুরে দাঁড়াল সেনসেক্স | বাড়ল ১৬২ পয়েন্ট | বেড়েছে টাকার দামও |

সোমবার সকাল থেকে চলছে গুজরাটের ১৮২ টি বিধানসভা কেন্দ্রের ও হিমাচলপ্রদেশের ৬৮ টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা| এদিন গুজরাতে দ্বিতীয় রাউন্ড-এর গণনা শুরু হতে বিজেপিকে পিছিয়ে ফেলে এগিয়ে যায় কংগ্রেস। এমনকী একবার তফাত বেড়ে দাঁড়ায় কংগ্রেসের পক্ষে ৮৫, বিজেপির ৭৫। পরিবর্তনের ইঙ্গিত পেয়ে হুড়হুড়িয়ে সে সময় পড়তে থাকে সেনসেক্স, নেমে যায় ৮৬৭.৩৪ পয়েন্ট। শেয়ার বিক্রি করে দিতে থাকেন ব্যবসায়ীরা। নিফটিও পড়ে যায় ২৫৮.৪৫ পয়েন্ট।
শেয়ার বাজার সংক্রান্ত একটি ওয়েব সাইট জানিয়েছে, সকাল ৯টা ২৭ নাগাদ সব সেক্টরেই সূচক পড়েছে। অটো, ব্যাঙ্ক, মেটাল, রিয়েলেটি, আইটি, এফএমসিজি-র সূচক এক থেকে তিন শতাংশ কমেছে। দাম কমেছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ়, এইচডিএফসি, আইসিআইসিআই ব্যাঙ্ক, আইওসি, আইটিসি, আদানি পোর্ট, টাটা মোটর্স, বাজাজ ফাইন্যান্স, ভেদান্ত ও এসবিআই-র শেয়ারের।

যদিও বেলা বাড়তেই দুইটি রাজ্যেই এগিয়ে আছে বিজেপি| এই মুহুর্তে গুজরাটে ১০৮টি আসনে এগিয়ে বিজেপি এবং ৭২ টি আসনে এগিয়ে কংগ্রেস। অন্যদিকে হিমাচালপ্রদেশে ৪৩টি আসনে এগিয়ে বিজেপি এবং কংগ্রেস ২১ টি আসনে এগিয়ে | এদিন ভোটের ফল ঘুরতেই পরে অবশ্য ঘুরে দাঁড়াল সেনসেক্সও | বাড়ল ১৬২ পয়েন্ট | বেড়েছে টাকার দামও |

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top