News Flash

  • Home
  • Uncategorized
  • মুক্তিযুদ্ধে ত্রিপুরা তথা ভারতের অবদান ভুলবে না বাংলাদেশ, জানালেন হাসিম
Image

মুক্তিযুদ্ধে ত্রিপুরা তথা ভারতের অবদান ভুলবে না বাংলাদেশ, জানালেন হাসিম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর৷৷ বিজয় দিবস অনুষ্ঠানে যোগ দিতে আগরতলায় এসেছেন বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী মহম্মদ হাসিম৷ তিনি মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বেশ কিছু এলাকা আজ ঘুরে দেখেছেন৷ বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার দফতরে আয়োজিত অনুষ্ঠানে আজ তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন৷ এর পর তিনি মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিভিন্ন এলাকা পরিদর্শনে যান৷ জিবি হাসপাতালও ঘুরে দেখেন তিনি৷ এই জিবি হাসপাতালেই আহত মুক্তিযোদ্ধা এবং শরণার্থীদের চিকিৎসার ব্যবস্থা হয়েছিল৷ পরে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতবর্ষের অবদান কখনই ভোলা যায় না৷ বিশেষ করে ত্রিপুরার মানুষরা সেদিন যেভাবে তাঁদের সর্বস্ত দিয়ে সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছিলেন, সেই ঋৃণ বাংলাদেশ কখনও শোধ করতে পারবে না৷ ত্রিপুরায় এখনও বহু শহিদের সমাধি রয়েছে৷ এ রাজ্যের মানুষই তাদের জমি দিয়েছে৷ তিনি বলেন, দু দেশের মধ্যে যাতায়াত, ব্যবসা বাণিজ্য এবং সাংসৃকতিক আদান প্রদান আরও নিবিড় হওয়া প্রয়োজন৷ শুধু সরকারি স্তরেই নয়, সাধারণ মানুষের মধ্যেও সম্পর্কের আদান প্রদান হওয়া উচিত৷ উল্লেখ করা যেতে পারে, রাজ্যের দুই চিকিৎসক পদ্মশ্রী ডাঃ রথীন দত্ত এবং শল্যচিকিৎসক ডাঃ হেমেন্দুশঙ্কর রায়চৌধুরী জিবি হাসপাতালে আহত মুক্তিযোদ্ধা এবং শরণার্থীদের চিকিৎসায় সক্রিয় ভূমিকা নিয়েছিলেন৷ বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী মহম্মদ হাসিম বর্তমানে দুদিনের সফরে আগরতলায় রয়েছেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top