News Flash

  • Home
  • Uncategorized
  • সাংসদ ঝর্ণা দাস বৈদ্যের উস্কানীতে কর্মী খুন ঃ বিজেপি
Image

সাংসদ ঝর্ণা দাস বৈদ্যের উস্কানীতে কর্মী খুন ঃ বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর৷৷ সাংসদ ঝর্ণা দাস বৈদ্যের বিজেপি কর্মীদের দেখে নেওয়ার হুমকির প্রতিফলন শুরু হয়েছে বলে অভিযোগ হানেন প্রদেশ বিজেপি৷ কাঞ্চনপুর থানার অর্ন্তগত শ্রীরামপুর বাড়ি ৬ নং বুথে সক্রিয় কর্মী সুনীল দেব খুন হয়েছে শাসক দলের পরিকল্পনায়৷ শনিবার বিজেপি সদর কার্যালয়ে আহুত সাংবাদিক সম্মেলনে এমনটাই অভিযোগ করেছেন প্রদেশে মুখপাত্র প্রসেনজিৎ চক্রবর্তী৷ তাঁর অভিযোগ, ক্ষমতা হারানোর ভয়ে ঝর্ণা দাস দলীয় কর্মীদের আক্রমণাত্মক করে তোলেছেন৷ সারা রাজ্যে বিজেপি কর্মীদের হত্যা, হুমকি, অর্থনৈতিক অবরোধ করা হচ্ছে৷ কাঞ্চনপুরের বছর সাতাশের যুবক সুনীল দেব হত্যার পর মৃতদেহ পরিত্যাক্ত অবস্থায় ফেলে দেওয়ার ও অভিযোগ তোলেছেন শাসক দলের বিরুদ্ধে তিনি৷ প্রবল চাপে দল দাস পুলিশ মৃতদের উদ্ধার করে ময়না তদন্তের পর পরিবারের হাতে তোলে দিয়েছেন৷ নিহতের শরীরে ক্ষতের চিহ্ণগুলি প্রমাণ করেছে পরিকল্পিত খুন৷ শাসক দল হিংসাত্মক রাজনীতি থেকে সরে আসতে গড়িমসি করলে বিজেপি তীব্রতর আন্দোলন গড়ে তোলবে বলে ও হুশিয়ারী দিয়েছেন তিনি৷ উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র অশোক সিনহা৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top