News Flash

  • Home
  • Uncategorized
  • আফগানিস্তানের উন্নয়নে ভারতের অবদানকে কুর্নিশ জানাল পেন্টাগন
Image

আফগানিস্তানের উন্নয়নে ভারতের অবদানকে কুর্নিশ জানাল পেন্টাগন

ওয়াশিংটন, ১৬ ডিসেম্বর (হি.স.) : যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের উন্নয়নে ভারতের ভূমিকাকে অবশেষে কুর্নিশ জানাল আমেরিকা। দেড় দশকের বেশি সময় ধরে আর্থিক, সামাজিক, পরিকাঠামোগত উন্নয়নে আফগানিস্তানের পাশে থেকেছে ভারত। সম্প্রতি মার্কিন কংগ্রেসে ‘আফগানিস্তানের শান্তি ও স্থিতাবস্থা বৃদ্ধি’ শীর্ষক এক রিপোর্টে আফগানিস্তানের ‘সবচেয়ে বিশ্বস্ত আঞ্চলিক সহযোগী’ হিসেবে ভারতকে চিহ্নিত করল পেন্টাগন। সম্প্রতি আফগানিস্তানের সার্বিক উন্নয়নকল্পে আর্থিক, স্বাস্থ্য, নাগরিক পরিষেবাসহ একাধিক খাতে নয়াদিল্লি যে বরাদ্দ বাড়িয়েছে তাঁরও উল্লেখ করা হয়েছে এই রিপোর্টে। এছাড়াও রিপোর্টে বলা হয়েছে ভারত ‘আফগানিস্তান-ভারত ফ্রেন্ডশিপ’ বাঁধ এবং সে দেশের সংসদ ভবন তৈরি করে দিয়েছে। প্রতি বছর গড়ে ১৩০ জন আফগান আধিকারিক প্রশাসনিক, সামরিক প্রশিক্ষণ নিতে ভারতে আসে। ভারত যে সে দেশের সেনাবাহিনীকে চারটি এমআই-৩৫ হেলিকপ্টার দিয়েছে তারও উল্লেখ রয়েছে ওই রিপোর্টে।
রিপোর্টে পেন্টাগনের তরফ থেকে বলা হয়েছে, ‘নতুন দক্ষিণ এশীয় নীতিতে ভারতের সঙ্গে সম্পর্ক আরও বেশি সুদৃঢ় করা হবে এবং আফগানিস্তানে যে আন্তর্জাতিক প্রচেষ্ঠা চলছে তাতে ভারত যেন আরও বেশি সহযোগীতার হাত বাড়িয়ে দেয় তার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে।’ এর পাশাপাশি আফগানিস্তান সম্পর্কে ট্রাম্প প্রশাসনের নীতি কি হবে সে প্রসঙ্গে ওই রিপোর্টে বলা হয়, ‘আফগানিস্তান সম্পর্কে আমেরিকার নীতির কোন পরিবর্তন হবে না। কোন সন্ত্রাসবাদী সংগঠন যাতে আফগানিস্তানের মাটি ব্যবহার করে আমেরিকার বিরুদ্ধে কোন হামলা চালাতে না পারে এবং আফগানিস্তান যাতে আবার করে সন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে না দাঁড়ায় তার দিকেই নজর রাখবে পেন্টাগন। আর সেই জন্য আফগানিস্তান প্রশাসনকে অর্থনৈতিক, সামরিক, পরিকাঠামো সহযোগীতা করে যাবে আমেরিকা।’

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top