News Flash

  • Home
  • Uncategorized
  • নিজের আন্দোলনকে অরাজনৈতিক রাখতে চান আন্না
Image

নিজের আন্দোলনকে অরাজনৈতিক রাখতে চান আন্না

আগ্রা, ১৩ ডিসেম্বর (হি.স.) দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে নিজের তিক্ত সম্পর্কের কথা এখনও ভুলতে পারেননি বর্ষীয়ান সমাজকর্মী আন্না হাজারে। আগামী বছরের ২৩ শে মার্চ জন লোকপাল বিলের দাবিতে রাজধানী দিল্লিতে বড় ধরণের র্যা লি করতে চেলছেন আন্না হাজারে। কিন্তু এবারের তাঁর ধর্না আন্দোলন থেকে কোন রাজনৈতিক ফায়দা কেউ যেন তুলতে না পারে সেই বিষয় সতর্ক বর্ষীয়ান এই গান্ধীবাদী নেতা। সে প্রসঙ্গে সাংবাদিকদের তিনি বললেন, ‘আগামীদিনে আমার আন্দোলন থেকে যাতে আর কোন কেজরিওয়াল তৈরি না হতে পারে সেই বিষয়ে সতর্ক থাকব।’ উল্লেখ্য ২০১১ সালে তৎকালীন কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে আন্দোলনে নেমেছিলেন আন্না হাজারে। সেই সময় তাঁর সহযোগী অরবিন্দ কেজরিওয়াল, কিরণ বেদিরা ছিলেন। কিন্তু পরবর্তী সময়ে আন্না হাজারের সেই রাজনৈতিক মঞ্চকে ব্যবহার করে রাজনৈতিক দল গড়েন অরবিন্দ কেজরিওয়াল। জন্ম হয় আম আদমি পার্টি। যার চূড়ান্ত বিরোধী ছিলেন আন্না হাজারে। সেই থেকে আন্নার সঙ্গে কেজিরিওয়ালের দুরত্ব বাড়তে থাকে।
এদিকে, আন্না হাজারে জানিয়েছেন আগামী ২৩ শে মার্চ দিল্লিতে এক বিশাল জনসভার আয়োজন করা হবে। সেই জনসভায় দেশের সমস্ত কৃষকদের যুক্ত হওয়ার জন্য আবেদন করেন তিনি। জন লোকপাল বিলের দাবিতে এই আন্দোলন হবে বলে জানান তিনি। পাশাপাশি দুর্নীতির প্রসঙ্গে তিনি কংগ্রেস এবং বিজেপিকে দায়ী করেছেন। স্বাধীনতার ৭০ বছর পরেও দেশে এখনও সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি বলে তিনি জানান। দেশে পুঁজিবাদের সরকার চলছে বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, ‘আমরা পুঁজিবাদীদের সরকার চাই না। মোদী নয়, রাহুল নয়। আমারা এমন একটা সরকার চাই যারা কৃষকদের স্বার্থে কাজ করবে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top