News Flash

  • Home
  • Uncategorized
  • ৬৭ তম জন্মদিনে অভিনন্দনের জোয়ারে ভাসলেন রজনীকান্ত
Image

৬৭ তম জন্মদিনে অভিনন্দনের জোয়ারে ভাসলেন রজনীকান্ত

চেন্নাই, ১২ ডিসেম্বর (হি.স.) : নিজের ৬৭ তম জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যায় ভাসলেন রজনীকান্ত। মঙ্গলবার রজনীকান্তের ৬৭ তম জন্মদিনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁকে শুভেচ্ছা জানান বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন।
সোশ্যাল মিডিয়ায় এক ট্যুইটবার্তায় তিনি বলেন, ‘আমার বন্ধু, সহকর্মী এবং সুন্দর হৃদয়ের মানুষকে আমি সম্মান জানাই, হর্ষ নব, বর্ষ নব এবং জীবনের উৎকর্ষ হোক নব।’ দক্ষিণের এই কিংবদন্তী অভিনেতাকে শুভেচ্ছা জানান অভিনেতা ধনুষ, পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরা, অভিনেত্রী হানসিকাসহ একাধিক কলাকুশলী। রজনীকান্তের পরবর্তী ছবি ২.০ সিনেমায় তাঁর সহ অভিনেতা অক্ষয় কুমার এক ট্যুইট বার্তায় লেখেন, ‘অফস্ক্রিনে আপনার সঙ্গে কাজ করে অনেক বড় অনুরাগী হয়ে গেছি আপনার।’ এছাড়াও একাধিক দক্ষিণী ফিল্ম দুনিয়ার কলাকুশলীরা সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা জানান। চেন্নাইয়ের রাস্তায় রজনীকান্তের বিশাল বড় কাটআউট বের করেছে তাঁর অনুরাগীরা।
অন্যদিকে জন্মদিনেই মুক্তি পেয়েছে রজনীকান্তের পরবর্তী ছবি ‘কালা’-র পোস্টার। আগামী বছরের জানুয়ারি মাসে মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমার এবং রজনীকান্ত অভিনীত ২.০। এদিকে জীবনে ৬৭ টা বসন্ত পেরিয়ে রজনীকান্ত এখনও সমান জনপ্রিয়। নিজের সুদীর্ঘ ফিল্ম জীবনে তামিল, তেলেগু, কন্নড, হিন্দিসহ একাধিক ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন। ভারতীয় সিনেমায় তার অবদানের জন্য ২০০০ সালে তাঁকে পদ্মভূষণ এবং ২০১৬ সালে পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত করেছে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top