News Flash

  • Home
  • Uncategorized
  • মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর, কম্পাঙ্ক ৪.৫
Image

মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর, কম্পাঙ্ক ৪.৫

শ্রীনগর ও শিলং, ১১ ডিসেম্বর (হি.স.): মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীরের বেশ কিছু অঞ্চল| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৫| ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, সোমবার ভোর ৪.২৮ মিনিট নাগাদ ৪.৫ তীব্রতার মৃদু ভূকম্পন অনুভূত হয় জম্মু ও কাশ্মীরে, ভূপৃষ্ঠের ৩৩ কিলোমিটার গভীরে| ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| তবে, ৪.৫ তীব্রতার মৃদু ঝাঁকুনি অনুভব হওয়া মাত্রই আতঙ্কে-প্রাণভয়ে বহু মানুষ ঘরের বাইরে বেরিয়ে আসেন|

শুধু জম্মু ও কাশ্মীর নয়, সোমবার সকালে ৪.৭ তীব্রতার মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে মেঘালয়, অসম সহ উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলে| ভূতত্ত্ববিদরা জানিয়েছেন, সোমবার সকাল ৯.০৫ মিনিট নাগাদ ৪.৭ তীব্রতার মাঝারি ভূমিকম্প অনুভূত হয়েছে মেঘালয়, অসম সহ উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলে| কম্পনের টের পাওয়া যায় গুয়াহাটিতেও| মাঝারি তীব্রতার ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওযা যায়নি|

উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর ৪.৭ তীব্রতার মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছিল জম্মু ও কাশ্মীরের লাদাখ রিজিওন| তার আগে গত ৭ ডিসেম্বর ৫.৪ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় জম্মু ও কাশ্মীরে| ৫.৪ তীব্রতার ভূকম্পনের উত্সস্থল ছিল ভিয়েতনামের থাংয়ের ১১১ কিলোমিটার উত্তর-পূর্বে এবং জম্মু ও কাশ্মীরে| হিন্দুস্থান সমাচার| রাকেশ|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top