News Flash

  • Home
  • Uncategorized
  • কুয়াশার দাপটে দৃশ্যমানতা তলানিতে, রাজধানীতে বাতিল ১০টি ট্রেন
Image

কুয়াশার দাপটে দৃশ্যমানতা তলানিতে, রাজধানীতে বাতিল ১০টি ট্রেন

নয়াদিল্লি, ১১ ডিসেম্বর (হি.স.): গত নভেম্বর মাসে তীব্র ধোঁয়াশার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছিল রাজধানীর স্বাভাবিক জনজীবন| ধোঁয়াশার পর এবার ঘন কুয়াশার দাপট রাজধানীতে| সৌজন্যে বিপর্যস্ত হল রেল পরিষেবা| ঘন কুয়াশার দাপটে রাজধানী এবং পাশ্ববর্তী এলাকায় দৃশ্যমানতা একেবারে তলানিতে ঠেকে যাওয়ায় বাতিল করা হয়েছে অন্তত ১০টি ট্রেন, সময়সূচি পরিবর্তন করা হয়েছে ২টি ট্রেনের এবং অন্তত ১৭টি ট্রেন দেরিতে চলছে| কুয়াশার দাপটে রেল পরিষেবা বিপর্যস্ত হওয়ায় দুর্ভোগে পড়েছেন অসংখ্য রেল যাত্রী|

সোমবার সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন ছিল রাজধানী এবং পাশ্ববর্তী এলাকা| দৃশ্যমানতা কম থাকায় রেল পরিষেবার পাশাপাশি বিপর্যস্ত হয়েছে যান চলাচলও| ঘন কুয়াশার দাপটে রেল পরিষেবা বিপর্যস্ত হবে, এ বিষয়ে একেবারে নিশ্চিত হয়েই ভারতীয় রেলওয়ের তরফে ইতিপূর্বে ঘোষণা করা হয়েছে, ডিসেম্বর মাসের ১ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখ পর্যন্ত বাতিল থাকবে ৪৬টি ট্রেন| যে সমস্ত ট্রেন বাতিল থাকবে সেগুলি হল, আগ্রা ইন্টারসিটি এক্সপ্রেস, ১২১৭৯ লখনউ জংশন-আগ্রা ক্যান্টনমেন্ট এক্সপ্রেস, ১৫২০৯ সহর্ষ-অমৃতসর এক্সপ্রেস, ১৪৬৭৪ অমৃতসর-জৈনগর শাহীদ এক্সপ্রেস এবং লখনউ-আনন্দ বিহার এক্সপ্রেস| এছাড়াও ১ ডিসেম্বর থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি বৃহস্পতিবার বাতিল থাকবে জৈনগর-নিউ দিল্লি এক্সপ্রেস, আজমগড়-দিল্লি কৈফিয়াত্ এক্সপ্রেস এবং বরাউনি-আম্বালা হরিহরনাথ এক্সপ্রেস| এখানেই শেষ নয়, ১ ডিসেম্বর থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি শুক্রবার বাতিল থাকবে জৈনগর-অমৃতসর এক্সপ্রেস| হিন্দুস্থান সমাচার| রাকেশ|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top