News Flash

  • Home
  • Uncategorized
  • ২০২৩-এ ৫০ ওভারের বিশ্বকাপের আয়োজন করবে ভারত : বিসিসিআই
Image

২০২৩-এ ৫০ ওভারের বিশ্বকাপের আয়োজন করবে ভারত : বিসিসিআই

নয়াদিল্লি, ১১ ডিসেম্বর (হি.স.): ফের ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে ভারতে।২০২৩ চতুর্থবারের জন্য ৫০ ওভারের বিশ্বকাপের আসর বসতে চলেছে ভারতে৷ সোমবার দিল্লিতে বোর্ডের এসজিএম-এ ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্তে সিলমোহর দিল বিসিসিআই৷ এদিনের এসজিএম-এ ২০২৩ বিশ্বকাপের পাশাপাশি ২০২১ চ্যাম্পিয়ন্স ট্রফি হবে ভারতে৷
সোমবার দিল্লিতে বোর্ডের এসজিএম-এ ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে প্রয়াত বোর্ড প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার সিদ্ধান্তে সিলমোহর দিল বিসিসিআই৷ এদিনের এসজিএম-এ ২০২৩ বিশ্বকাপের পাশাপাশি ২০২১ চ্যাম্পিয়ন্স ট্রফি হবে ভারতে৷ তবে বোর্ড সূত্রের খবর আগামী ৪ বছর ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে কোনও সিরিজ খেলবে না ভারত। এছাড়া বিসিসিআই-এর কার্যনির্বাহী সচিব অমিতাভ চৌধুরী আরও বলেছেন, টেস্ট খেলার যোগ্যতা অর্জনের পর ভারতের বিরুদ্ধেই প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তান। ভারতেই হবে সেই টেস্ট ম্যাচ।
আজ বিসিসিআই-এর ফিউচার ট্যুর প্রোগ্রাম ঠিক হয়েছে। জানা গিয়েছে, ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে ভারতে ৮১টি ম্যাচ হবে, যা বর্তমানের ক্রীড়াসূচি অনুযায়ী ম্যাচের সংখ্যার চেয়ে ৩০টি বেশি। যদিও বিসিসিআই-এর দাবি, প্রতি বছর খেলার দিনের সংখ্যা কমানো হবে।
এদিনের বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রাজস্থান ক্রিকেট সংস্থার উপর থেকে নির্বাসন তুলে নেওয়া হবে। জাতীয় ডোপ বিরোধী সংস্থাকে ক্রিকেটারদের ডোপ পরীক্ষা করতে দেওয়া হবে না বলেও জানিয়েছে বিসিসিআই।
সম্প্রতি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ক্রীড়াসূচি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। কোচ রবি শাস্ত্রী ও প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও বিরাটের সুরেই কথা বলছেন। সেই পরিস্থিতিতে এদিনের বৈঠক নিয়ে ক্রিকেটমহলের আগ্রহ ছিল। বিসিসিআই-এর নয়া সিদ্ধান্তের ফলে আগামী দিনে কী হয়, সেটাই এখন দেখার।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top