News Flash

  • Home
  • Uncategorized
  • ডোকলামে ফের সেনা সমাবেশ করল চিন
Image

ডোকলামে ফের সেনা সমাবেশ করল চিন

নয়াদিল্লি, ১১ ডিসেম্বর (হি.স.) ডোকলাম নিয়ে ফের চিন্তার ভাঁজ বাড়ল দিল্লির সাউথ ব্লকের কর্তাদের কপালে। তীব্র শৈত্য প্রবাহের মধ্যেও বিতর্কিত ডোকলামে ফের সেনা সমাবেশ করল বেজিং। বিশেষ সূত্রে থেকে পাওয়া খবর অনুযায়ী প্রায় ১৬০০ থেকে ১৮০০ সেনা বিতর্কিত ডোকলামে মোতায়ন করেছে চিন। এমনকি সেখানে সেনাবাহিনীদের জন্য থাকার অস্থায়ী ছাউনিও তৈরি করা হয়েছে। পাশাপাশি লাল ফৌজের তরফে হেলিকপ্টার অবতরণ করার জন্য ওই এলাকায় দুইটি হেলিপ্যাড তৈরি করেছে চিন।

কিছুদিন চিনের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছিল শীতে ডোকলাম সেনা সমাবেশ করা হবে। কারণ তাদের দাবি ছিল ডোকলাম চিনের অংশ। আর তাকে রক্ষা করবে করবে চিন। অন্যদিকে চলতি বছরের ১৬-ই জুন থেকে ২৮ শে আগস্টের মধ্যে প্রায় ৭৩ দিন অবরুদ্ধ ছিল ডোকলাম। সীমান্তে ৭৩ দিন ধরে মুখোমুখি দাঁড়িয়েছিল চিন এবং ভারতীয় সেনা। ডোকলামে চিনের রাস্তা তৈরির বিরোধিতা করে ভুটান। তাদের তরফে দাবি করা হয় ডোকলাম তাদের অংশ। ভুটানের পাশে দাঁড়ায় ভারত। জি-২০ শীর্ষ সম্মেলনের ঠিক আগে ডোকলাম থেকে সেনা সরিয়ে নেয় ভারত এবং চিন। যদিও এই বিষয়ে ভারতের তরফ থেকে কোন বিবৃতি দেওয়া হয়নি। ডোকলাম ইস্যুতে এশিয়ার দুই শক্তিধর দেশের এইভাবে মুখোমুখি দাঁড়ানো বিষয়ে চিন্তিত রাষ্ট্রসঙ্ঘ।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top