News Flash

  • Home
  • Uncategorized
  • আরএসএস প্রধান মোহন ভাগবত রাজ্য সফরে আসছেন ১৬ই
Image

আরএসএস প্রধান মোহন ভাগবত রাজ্য সফরে আসছেন ১৬ই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর৷৷ তিন দিনের রাজ্য সফরে আসছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সংঘচালক মোহন ভাগবত৷ আগামী ১৬ ডিসেম্বর থেকে ত্রিপুরায় তাঁর নানা কর্মসূচি শুরু হচ্ছে৷ ত্রিপুরায় হিন্দু মালায়ামা সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে তিনি আসছেন বলে জানা গেছে৷ এছাড়া তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং সংঘ পরিবারের বিবিধ ক্ষেত্রের দায়িত্বপ্রাপ্তদের নিয়েও বৈঠক করবেন৷ ত্রিপুরার হিন্দু মালায়ামা রাজ্য সভাপতি অবসরপ্রাপ্ত আইপিএস আধিকারিক বি কে রায় এক সাংবাদিক সন্মেলনে জানিয়েছেন, আগামী ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘচালক মোহন ভাগবত রাজ্যে আসছেন৷ ১৭ তারিখ তিনি আগরতলায় একটি প্রকাশ্য জমায়েতে ভাষণ দেবেন৷ বিবেকানন্দ ময়দানে আয়োজিত ওই অনুষ্ঠানে ২৫ হাজার স্বয়ংসেবক শামিল হবেন৷ এছাড়া বিভিন্ন অংশের শুভবুদ্ধিসম্পন্ন মানুষ এতে শামিল  হবেন বলে জানায় যায়৷ তিনি আরও বলেন, অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাজ্যের খ্রিষ্টান ধর্মপ্রচারক এবং মুসলিম ধর্মগুরুদেরও আমন্ত্রণ জানানো হয়েছে৷ সমস্ত হিন্দু মঠ মিশনের প্রধানদের ইতিমধ্যেই আমন্ত্রণ জানানো হয়েছে৷ একই সঙ্গে রাজ্যের প্রত্যেক রাজনৈতিক দলের নেতাদেরও ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হবে৷ বিকে রায় আরও জানান, ওই প্রকাশ্য সমাবেশ ছাড়াও ত্রিপুরা এবং দক্ষিণ অসম প্রান্তের সংঘ কার্যকর্তাদের নিয়ে বৈঠকে উপস্থিত থাকবেন সরসংঘচালক৷ রাজ্য সরকারের কাছে ইতিমধ্যেই মোহন ভাগবতের সুরক্ষা সংক্রান্ত যাবতীয় বিষয়ে ব্যবস্থা নিতে আবেদন করা হয়েছে৷ তিনি টানা তিনদিন পুরাতন আগরতলার সেবাধামে অবস্থান করবেন বলে জানা গেছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top