News Flash

  • Home
  • Uncategorized
  • রাহুলের মন্দির রাজনীতি অব্যহত, সোমনাথের পর এবার গেলেন রাঞ্চোজির মন্দিরে
Image

রাহুলের মন্দির রাজনীতি অব্যহত, সোমনাথের পর এবার গেলেন রাঞ্চোজির মন্দিরে

আহমেদবাদ, ১০ ডিসেম্বর (হি.স.) ভারতীয় রাজনীতিতে নিজেদের অস্তিত্ব রক্ষা করাটা বড় দায় হয়ে পড়েছে কংগ্রেসের। আর তাই সোমনাথের পরে এবার গুজরাটের কেন্দা জেলার ডাকোর এলাকার রাঞ্চোজির মন্দিরে পুজো দিতে গেলেন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী। সোনিয়া গান্ধীর রাজনৈতিক সচিব আহমেদ প্যাটেলকে সঙ্গে রবিবার মন্দিরে পুজো দিতে যান রাহুল গান্ধী। পরে ওই দিনই গুজরাটের দ্বিতীয় দফার ভোট প্রচারের জন্য কেন্দা, বান্সকান্থা, আরবলি এবং গান্ধীনগর একাধিক রাজনৈতিক সমাবেশ বক্তব্য রাখেন রাহুল গান্ধী। তারপর শামলাজির মন্দিরে পুজো দেন রাহুল।
তথাকথিক ধর্মনিরপেক্ষ দল হিসেবে পরিচিত কংগ্রেসের এই মন্দির রাজনীতির পেছেন আদতে হিন্দু ভোটার কাছে টানার কৌশোল হিসেবে দেখছে রাজ্য বিজেপির একাধিক শীর্ষ নেতারা। এর জন্য রাহুলের সমালচনায় মুখর হয়েছিলেন বিজেপির বহু নেতা। রাজনৈতিক বিতর্ক চরমে ওঠে যখন সোমনাথ মন্দিরে প্রবেশের আগে রাহুল গান্ধী অ-হিন্দুদের তালিকায় নিজের নাম লেখান।
এদিকে শনিবারই শেষ হয়েছে গুজরাটে ৮৯ আসনে প্রথম দফার ভোট। মোট ভোট পড়েছে ৬৮ শতাংশ। দ্বিতীয় দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৪ ই ডিসেম্বর। দ্বিতীয় দফায় ৯৩ টি আসনের জন্য ভোটগ্রহণ নেওয়া হবে। ভোট গণনা হবে ১৮ ডিসেম্বর। পঞ্চমবারের জন্য নিজেদের গড় বলে পরিচিত গুজরাটে ক্ষমতা বিজেপি ধরে রাখতে পারবে কিনা এখন সেইটাই দেখার।

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top