News Flash

  • Home
  • Uncategorized
  • সুকল চলাকালীন ফুটবলের আঘাতে দাঁত ভাঙল পড়ুয়ার, প্রতিবাদে মন্ত্রীর বাসভবন ঘেরাও
Image

সুকল চলাকালীন ফুটবলের আঘাতে দাঁত ভাঙল পড়ুয়ার, প্রতিবাদে মন্ত্রীর বাসভবন ঘেরাও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ডিসেম্বর৷৷ উমাকান্ত সুকলে বার্ষিক পরীক্ষা চলাকালীন ফুটবলের আঘাতে গুরুতর জখম হয়েছে দ্বিতীয় শ্রেণীর ছাত্র৷ আহতের নাম শিবশঙ্কর দেবনাথ৷ তার চারটি দাত ভেঙেছে বলে জানা গেছে৷ সুকল কর্তৃপক্ষ ছাত্রটিকে চিকিৎসার জন্য আই জি এম হাসপাতালে পাঠিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও অভিভাবকরা তা মানতে নারাজ৷ ফলে, আজ সুকল চত্বরে এবং শিক্ষামন্ত্রীর সরকারী বাসভবনের সামনে বিক্ষুব্ধ অভিভাবকরা বিক্ষোভ প্রদর্শন করেছেন৷ মূলত, সুকল চলাকালীন উমাকান্ত স্টেডিয়ামে খেলা বন্ধের দাবীতে বৃহস্পতিবার সকালে শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তীর সরকারী বাসভবনের সামনে বিক্ষোভ গড়ে তোলেন অভিভাবকরা৷ কিন্তু, মন্ত্রী দেখা করতে অসম্মতি প্রকাশ করতেই বেকে বসেন তাঁরা৷ তাতে চরম বিশৃঙ্খলতা দেখা দেয়৷ একপ্রস্থ বাদানুবাদ হয় পুলিশের সঙ্গে ক্ষুব্ধ অভিভাবকদের৷ পরিস্থিতি বেগতিক দেখে মোতায়েন করা হয় বিশাল পুলিশ ও টি এস আর৷ শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তীকে সমস্যা নিরসনে সদর্থক ভূমিকার দাবী জানান তাঁরা৷ জানা গিয়েছে, মন্ত্রী অভিভাবকদের দাবীর যৌক্তিকতা বিচার বিবেচনা করে সমস্যা সমাধানের জন্য আশ্বাস দিয়েছেন৷ তাদের অভিযোগ, সুকল কর্তৃপক্ষ এখনো অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়নি৷ আহত ছাত্র শিবশঙ্কর দেবনাথের চিকিৎসা চালাতেও হিমসিম খেতে হচ্ছে পরিবারকে৷ অবিলম্বে সুকল চলাকালীন বহিরাগতদের খেলা বন্ধ ও অভিযুক্তকে শাস্তির জন্য সুকল কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহন না করলে আন্দোলন তেজি করার হুশিয়ারী দিয়েছেন আন্দোলনরত অভিভাবক মহল৷ সুকলের মধ্যে পরীক্ষার সময় ফুটবলের আঘাতে ছাত্রের জখম ঘিড়ে দিনভর উমাকান্ত সুকলের প্রাথমিক বিভাগের পঠন পাঠন ব্যঘাত ঘটেছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top