News Flash

  • Home
  • Uncategorized
  • বুনো হাতির তাণ্ডব অব্যাহত হোজাই সংলগ্ন প্রত্যন্ত এলাকায়
Image

বুনো হাতির তাণ্ডব অব্যাহত হোজাই সংলগ্ন প্রত্যন্ত এলাকায়

হোজাই (অসম), ৫ ডিসেম্বর (হি.স.) : হোজাইতে অব্যাহত রয়েছে বুনো হাতির তাণ্ডব। গত প্রায় এক সপ্তাহ ধরে জেলার ভিন্ন প্রান্তের গতকাল রাত এবং মঙ্গলবার ভোর পর্যন্ত শিঙ্গারিবস্তি, মাটিখোলা এবং শিলিগুড়ি বস্তিতে উপদ্ৰব ও আর চালিয়েছে বুনো হাতির বিশাল দল। এদিন সকাল পর্যন্ত গ্রামাঞ্চলের মানুষ আতসবাড়ি পুড়িয়ে, টিনের বাদ্য বাজিয়ে হাতির দলকে বন মুখো করার ব্যর্থ চেষ্টা করেছেন। বন দফতরের কর্তাদের খবর দিয়েও গ্রামের মানুষজনকে স্বস্তি দিতে এই রিপোর্ট লেখা পর্যন্ত কেউ যাননি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
উল্লেখ্য, জেলার বিভিন্ন প্রত্যন্ত গ্রামে বুনো হাতির তাণ্ডবে বিপন্ন হয়ে উঠেছে নাগরিক জীবন। অন্যান্য দিনের মতো বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোমবার রাত থেকে এদিন সকাল পর্যন্ত প্রায় ৭০ থেকে ৮০টি হাতির দল বিক্ষিপ্তভাবে হোজাই জেলা সদর শহর লাগোয়া ফকিরাবস্তি, তেলিবস্তি, উদয়পুর, সাগরবস্তি-সহ বিভিন্ন গ্রামে হামলা চালিয়েছে। হাতির সন্ত্ৰাস থেকে রক্ষা পেতে গ্রামের মানুষজন মশাল, আতসবাজি ইত্যাদি পুড়িয়ে হাতির দলকে তাড়াতে ব্যর্থ চেষ্টা চালান।
ইতিমধ্যে জেলার লংকা এবং অন্যান্য এলাকায়ও বুনো হাতির দল শনিবার রাত থেকে তাণ্ডব চালিয়েছে। লংকার কৃষ্ণনগর অঞ্চলে ব্যাপক উপদ্ৰব সৃষ্টি করে শ শ বিঘা ধান খেতের ফসল নষ্ট করে দেওয়ার পাশাপাশি লণ্ডভণ্ড করেছে কয়েকটি বসতঘর। হাতির উপদ্ৰবে এলাকায় আতংক বিরাজ করছে। ৭০-৮০টির হাতির বিশাল দল বিক্ষিপ্তভাবে গত বৃহস্পতি, শুক্র, শনি, রবি ও সোমবার রাতে জনবহুল পাঞ্জাবিবস্তি, চামবাড়ি, হাওয়াইপুরের গোঁহাগাঁও, গোসাঁইগাঁও, পিপলপুখুরিতে ঢুকে ব্যাপক হামলা চালিয়েছে। এতে বিভিন্ন গ্রামের কয়েকটি বসতবাড়ি সম্পূর্ণ ধূলিস্যাত করে দেওয়ায় গৃহস্থরা সর্বস্বান্ত হয়ে গেছেন। নষ্ট করে দিয়েছে বিঘার পর বিঘা খেতের ফসল।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top