News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতের পাহাড়প্রমাণ রানের জবাবে দুই উইকেট হারাল শ্রীলঙ্কা
Image

ভারতের পাহাড়প্রমাণ রানের জবাবে দুই উইকেট হারাল শ্রীলঙ্কা

নয়াদিল্লি৩ ডিসেম্বর (হি.স.) : ভারতের পাহাড়প্রমাণ রানের জবাবে শুরুতেই দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ল শ্রীলঙ্কা। প্রথমে করুণারত্নেকে তুলে নেন মহম্মদ শামি। কোনও রান না করেই প্যাভিলিয়নে ফিরে যান করুণারত্নে। শূন্য রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপর ১৪ রানে দ্বিতীয় উইকেটের পতন শ্রীলঙ্কার। ১ রান করে ইশান্ত শর্মার বলে আউট হন ডি সিলভা। ৭ উইকেটে ৫৩৬ রানে ইনিংস ডিক্লেয়ার ভারতের। ঋদ্ধিমান সাহা ৭ ও রবীন্দ্র জাদেজা ৬ রানে অপরাজিত থাকেন। ২৪৩ রান করে সান্দাকানের বলে আউট হন কোহলি। ৫২৩ রানে ভারতের সপ্তম উইকেটের পতন হয়। ২৮৭ বলে খেলে ২৪৩ রান করেছেন কোহলি। তাঁর ইনিংসে রয়েছে ২৫ টি বাউন্ডারি।

লাঞ্চের পর আরও একটি উইকেট হারায় ভারত। গোমেজের বলে আউট আর অশ্বিন (৪)। ৫১৯ রানে ষষ্ঠ উইকেটের পতন হয় ভারতের। ২৪০ রানে ক্রিজে কোহলি। লাঞ্চ পর্যন্ত ভারতের রান ৫ উইকেটে ৫০০। কোহলি ২২৫ রানে অপরাজিত। লাঞ্চের আগে সান্দাকানের বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে আউট হন রোহিত শর্মা। তিনি করেছেন ৬৫ রান। টেস্ট ক্রিকেট কেরিয়ারের ষষ্ঠ দ্বিশতরান করলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ভারতের রান ৪ উইকেটে ৪৫১। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্টে প্রথম দিনের ৪ উইকেটে ৩৭১ রান নিয়ে এদিন খেলা শুরু করে ভারত। গতকাল কোহলি ১৫৬ রানে অপরাজিত ছিলেন। সঙ্গে ছিলেন রোহিত শর্মা।

খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই ৪০০ রান পেরিয়ে যায় ভারত। এরপর কোহলি লাকমলের বল ডিপ মিড উইকেটে পাঠিয়ে দুই রান নিয়ে দ্বিশতরান পূর্ণ করেন। ২৩৮ বলে দ্বিশতরান করেন তিনি। তাঁর ইনিংসে রয়েছে ২১ টি বাউন্ডারি।

পরপর দুটি ইনিংসে দ্বিশতরান করলেন তিনি। এর আগে নাগপুরে চলতি সিরিজের দ্বিতীয় টেস্টে ২১৩ রান করেছিলেন কোহলি। কলকাতায় প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে দুরন্ত সেঞ্চুরি এসেছিল তাঁর ব্যাট থেকে।

গত ১৭ মাসেই সবকটি ডাবল সেঞ্চুরি করলেন তিনি। অধিনায়ক হিসেবে ছয়টি ডাবল সেঞ্চুরি করে পিছনে ফেললেন ব্রায়ান লারাকে।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top