News Flash

  • Home
  • Uncategorized
  • জনবহুল জাপানে দ্রুত হারে বাড়ছ মৃত্যু
Image

জনবহুল জাপানে দ্রুত হারে বাড়ছ মৃত্যু

টোকিও৩ ডিসেম্বর (হি.স.): প্রযুক্তি নির্ভরজনবহুল জাপানে দ্রুত হারে বাড়ছে একাকী মৃত্যু। জাপানি ভাষায় যাকে বলে কোডোকুশি১৯৮০ সালে প্রথম কোডোকুশি শব্দটি ব্যবহৃত হয় জাপানেসেই সব বয়স্কদের মৃত্যু বোঝাতেযাঁদের মৃত্যুর খবর কখনও দীর্ঘদিন তো কখনও কয়েক বছর পর নজরে আসে। শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব চিত্র। জাপানি জনসংখ্যার ২৭.‌৭ শতাংশের বয়স ৬৫ বছর বা তার উপরে।

একটি মার্কিন পত্রিকার সাংবাদিক নোরিমিৎসু ওনিশি বলছেনএই সব বয়স্কদের সন্তানরা হয় অন্য দেশে বা অন্য শহরে থাকেন। ঘরে পড়ে থাকছেন একাকী বৃদ্ধ মাবাবা। শেষ বয়সে সঙ্গী খুঁজে পাচ্ছেন না তাঁরা। ফলে একাকিত্ব তাঁদের আরও হতাশাগ্রস্ত করে তুলছে। এই অবস্থায় তাঁরা ঘরের ভিতরেই আরও গুটিয়ে রাখছেন নিজেদের এবং একা একা একদিন মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। বেশিরভাগ সময়ই সেই মৃত্যুর খবর অন্যরা জানতে পারছেনপচা মৃতদেহ থেকে দুর্গন্ধ বেরলে। ওনিশি লিখেছেন১৯৯৭ সালে একটি বহুতলে ৬৯ বছরের এক বৃদ্ধ এভাবেই একাকী মারা যান। ৩ বছর পর ব্যাঙ্ক কর্তৃপক্ষ তাঁর বাড়ি গিয়ে দরজা ভেঙে বৃদ্ধের কঙ্কাল আবিষ্কার করে। তাঁর দেহাবশেষও খেয়ে ফেলেছিল পোকারা। ব্যাঙ্ক কর্তৃপক্ষ পরে জানিয়েছিলওই বৃদ্ধের ভাড়াবা অন্যান্য খরচের হিসেব সরাসরি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হত। সেভিংস ফুরিয়ে যাওয়ার পরই ব্যাঙ্ক কর্তৃপক্ষ তাঁর বাড়ি যান। ২০০০ সালের ওই ঘটনা কিছুদিন ঝড় তুললেও কোনও সমাধান আজও।

৯১ বছরের চিকো ইতো ২৫ বছর আগে ক্যান্সারে ৩ মাসের ব্যবধানে হারিয়েছেন স্বামী এবং মেয়েকে। তিনি যে জীবিত তা বোঝাতে প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে ঘরের জানলার কাচে কাগজ লাগিয়ে রাখেন। সকালে উঠে তা তুলে ফেলেন। প্রতিবেশীকে ইতো বলেছেনযদি কোনওদিন সেটা তিনি না করেনতাহলে বুঝতে হবে তিনি মৃত। ৮৩ বছরের কিনোশিতা বলছেনতিনি বাইরে গিয়েছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে। চোখে অনেক স্বপ্ন নিয়ে দেশে ফিরেছিলেন। কিন্তু আজ তাঁর স্বপ্নের মতোই জাপানও হারিয়ে গিয়েছে বলে আক্ষেপ করলেন কিনোশিতো।

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top