নয়াদিল্লি, ৩ ডিসেম্বর (হি.স.) : এই শতকেই ভারত টেক্কা দেবে আমেরিকা বা চিনের মত দেশকে। আগামী সাত বছরে ভারতের জিডিপি দ্বিগুণ হয়ে ৫ ট্রিলিয়ন হবে। এমনটাই আশা করছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ অম্বানি। ২০৩০-এ সেই মাত্রা ১০ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলেও তিনি জানান। তিনি বললেন, দেশ যদি উন্নতির পথে এগোয় তাহলে সাময়িক আর্থিক ক্ষতির বোঝা বইতে রাজি আছেন তিনি।
দিল্লিতে আয়োজিত নেতৃত্ব শীর্ষ সম্মেলনে এমন মন্তব্যই করেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিসের কর্ণধার মুকেশ অম্বানি। অম্বানি বলেন, ‘২১ শতকের মাঝামাঝি চিনকে অর্থনৈতিকভাবে টপকে যাবে ভারত। উন্নয়নের এমন মডেল হবে এই দেশ যেখানে প্রযুক্তি, গণতন্ত্র, সুপরিচালিত সরকার, সুষ্ঠু সমাজ ব্যবস্থা এবং সংস্কার একসঙ্গে দেখা যাবে। বিশ্ব অর্থনীতিকে পথ দেখাবে ভারত।’ দেশের বিকাশের উদাহরণ হিসেবে আধার কার্ড এবং একটি রকেটে ১০৪টি উপগ্রহ পাঠানোর ঘটনাকে তুলে ধরেন রিলায়েন্স কর্তা। মুকেশ আরও বলেছেন, বছর পাঁচেক আগেও ভারতের শিল্পপতিরা নিজেদের দেশে বিনিয়োগ করতে চাইতেন না। সেই সময় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ দেশে প্রায় ৬০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছিল। আগামী দিনে দেশবাসীকে আরও ভালো পরিষেবা দিতে আরও বিনিয়োগ করবে তাঁর কোম্পানি।
আগামী সাত বছরে ভারতের জিডিপি দ্বিগুণ হবে, টেক্কা দেবে চীন ও আমেরিকাকে
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















