News Flash

  • Home
  • Uncategorized
  • এইড্স সম্পর্কে শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা কর্মসূচী নিতে স্বাস্থ্য দপ্তরকে মুখ্যমন্ত্রীর পরামর্শ
Image

এইড্স সম্পর্কে শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা কর্মসূচী নিতে স্বাস্থ্য দপ্তরকে মুখ্যমন্ত্রীর পরামর্শ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ডিসেম্বর৷৷  এইডস রোগ বিষয়ে সচেতনতার বার্তা ছড়িয়ে একটি বর্ণাঢ্য র্যালী আজ আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷ উমাকান্ত সুকলের সামনের মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সরকার পতাকা নেড়ে র্যালীর আনুষ্ঠানিক সূচনা করেন৷ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বাদল চৌধুরী, এডিসি’র মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ মুখ্যমন্ত্রী এবং অতিথিগণ ও র্যালীতে অংশ নেন৷ এইডস রোগের বিষয়ে জনগণকে সচেতন করতে প্রতি বছরই বিভিন্ন দেশে বিশ্ব এইডস দিবস পালন করা হয়৷ ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে রাজ্যের বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটি পালন করা হয়৷ আজ উমাকান্ত সুকলের সমানের মাঠে আয়োজিত র্যালীর উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, আজ সারা পৃথিবী জুড়ে এইডস রোগের বিরুদ্ধে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য সম্মিলিত প্রয়াস দিবস৷ এই রোগের হাত থেকে রক্ষা করতে রাজ্যও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সাধারণ মানুষের সচেতনতা বাড়ানোর কাজ করছে৷ আজ এই র্যালীতে যারা অংশ নিয়েছেন মুখ্যমন্ত্রী তাদের অভিনন্দন জানান৷ রাজ্যের বিভিন্ন সুকল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের এইডস রোগ বিষয়ে সচেতন করার জন্য কর্মসূচী গ্রহণ করতে স্বাস্থ্য দপ্তরকে পরামর্শ দেন মুখ্যমন্ত্রী৷ অনুষ্ঠানে  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী বাদল চৌধুরী বলেন, এই রোগটির বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে পারলে রোগের বিস্তার প্রতিরোধ করা সম্ভব৷ সাধারণ মানুষের মধ্যে এই বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য স্বাস্থ্য দপ্তর কাজ করছে৷ বিভিন্ন সময়ে রক্তের নমুনা পরীক্ষা করা হচ্ছে৷ মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা বলেন, এই রোগটি আমরাই ডেকে আনি৷ সবাইকে এ বিষয়ে সচেতন করতে পারলেই রোগ প্রতিরোধ করা সম্ভব হবে৷ বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব সমরজিৎ ভৌমিক৷ স্বাগত বক্তব্য রাখেন এইডস কন্ট্রোল সোসাইটির প্রজেক্ট ডিরেক্টর ডা অশোক রায়৷ আজ এই র্যালীতে বিভিন্ন বিদ্যালয়, মহাবিদ্যালয় এন এস এস, বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সদস্যরা অংশ নেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top