News Flash

  • Home
  • Uncategorized
  • উপজাতি অধ্যুষিত বাজারে বাঙালী ব্যবসায়ীদের প্রবেশ না করার হুলিয়া
Image

উপজাতি অধ্যুষিত বাজারে বাঙালী ব্যবসায়ীদের প্রবেশ না করার হুলিয়া

উত্তেজনা গঙ্গানগরে
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ডিসেম্বর৷৷ উত্তপ্ত পাহাড়৷ আচমকা জাত্যাভিমান ইস্যু সামনে আসল প্রকট ভাবে৷ ধলাই জেলার গঙ্গানগর বাজারে দুই গোষ্ঠীর বিবাদ চরমে৷ গন্ডাছড়া মহকুমার গঙ্গানগর বাজারে সাপ্তাহিক হাটবারে বাঙালী ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ করার হুলিয়া জারি করা হয়েছে৷ শুক্রবার গঙ্গানগরে সাপ্তাহিক হাটে সব্জি, গৃহপালিত পশু সহ নানা পণ্য সামগ্রী নিয়ে ব্যবসা করতে গিয়েছিলেন বাঙালীরা৷ কিন্তু, স্থানীয়দের বাধাদানে ব্যবসা বিকিকিনি করতে পারেননি বাঙালী ব্যবসায়ীরা৷ মূলতঃ উপজাতি অধ্যুষিত এলাকা গঙ্গানগর৷ ১৯৯৩ সালের পর থেকে বাজারটিতে জাতি ও উপজাতি উভয় অংশের ব্যবসায়ীরা বিকিকিনি করে আসছেন৷ মহকুমার বাইরে থেকেও কিছু বাঙালী ব্যবসায়ী সেখানে পণ্য সামগ্রী নিয়ে যান হাটবারে৷ রুটি রুজির ব্যবস্থা হতো৷ অন্যদিকে, স্থানীয় মানুষজনও সাপ্তাহিক হাট বাড়ে সমস্ত পণ্য সামগ্রী পেয়ে যেতেন৷ কিন্তু ভোটের মুখে বাজারে আচমকা বাঙালী ব্যবসায়ীদের প্রবেশ না করার হুলিয়া জারি করেছে স্থানীয় ব্যবসায়ীরা৷ এদিকে, গঙ্গানগর বাজার কমিটির সম্পাদক পরিসিতিতির উপর অক্ষমতা দেখিয়ে দূর দূরান্ত থেকে আসা বাঙালী ব্যবসায়ীদের আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত বাজারে প্রবেশ করতে মানা করেছেন৷ উভয় পক্ষের মধ্যস্থতায় সমস্যা সমাধানের কোন উদ্যোগ নেয়নি বাজার কমিটি৷ উগ্র জাত্যাভিমান জাগিয়ে ভোটের আগে বিভাজনের রাজনীতির অভিযোগ করেছেন বাঙালী ব্যবসায়ীরা৷ কোন বাজারে একটি জাতিগোষ্ঠীর লোক ব্যবসা করতে পারবে না এটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে ব্যতিক্রমী ঘটনা৷ রাজনৈতিক সংকীর্ণতা ও ভোটের লাভালাভের প্রশ্ণে বিভাজন করা, ক্ষমতা ধরে রাখার নীতি নেওয়া হয়েছে বলে দাবি করেছেন বাঙালী ব্যবসায়ীরা৷ গাড়ি ভর্তি করে মালপত্র নিয়ে চলে গেলেও আইনের দরজায় কড়া নাড়ার হুশিয়ারী দিয়েছেন বাজার ফেরেত মনোক্ষুন্ন বাঙালী ব্যবসায়ীরা৷ দুই গোষ্ঠীর মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করেছে দিনভর গঙ্গানগর বাজারে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top