News Flash

  • Home
  • Uncategorized
  • জিএসটি ও নোটবন্দী প্রসঙ্গে ফের সরব প্রাক্তন প্রধানমন্ত্রী
Image

জিএসটি ও নোটবন্দী প্রসঙ্গে ফের সরব প্রাক্তন প্রধানমন্ত্রী

সুরাট, ২ ডিসেম্বর (হি.স.) : দেশের বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সমালোচনায় মুখর হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। শনিবার গুজরাটের এক নির্বাচনী জনসভায় মনমোহন সিং বলেন, ‘নোটবন্দী ফলে যে ১০০ জন মানুষ লাইনের দাঁড়ানোর ফলে প্রাণ হারিয়েছিলেন তাদের আত্মার শান্তি কামনা করছি। আমি অতিরিক্ত যন্ত্রণা এবং দায়িত্বের সঙ্গে বলছি ভারতীয় গণতন্ত্র এবং অর্থনীতির জন্য ৮ ই নভেম্বর দিনটি ছিল অন্ধকারতম দিন।’ পাশাপাশি ত্রৈমাসিক জিডিপির বৃদ্ধির প্রসঙ্গে মনমোহন বলেন, ‘নোটবন্দী এবং জিএসটির জন্য ছোট এবং মাঝারি শিল্প ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই ৬.৩ শতাংশ জিডিপির বৃদ্ধি বিষয়টি নিয়ে স্বল্প সময়ের মধ্যে কোন সিদ্ধান্তে আসা যাবে না। কারণ ৩০ শতাংশ যে অসংগঠিত ক্ষেত্র রয়েছে সেই দিকে পরিসংখ্যাটি আলোকপাত করতে ব্যর্থ হয়েছে।’ পাশাপাশি তিনি বলেন ‘কোন কারও থেকে বেশি আমাদের গুজরাট এবং তার গরিব মানুষের কথা ভাবা উচিত। তার সিদ্ধান্তের জন্য মানুষের এই যন্ত্রণা প্রসঙ্গে তিনি ভাবিত নন।’সুরাটের ভোটারদের উদ্দশ্যে তিনি বলেন, ‘এনডিএ সরকারের অবিচারের বিরুদ্ধে একটা সময় এই সুরাট থেকেই সব থেকে বেশি প্রতিবাদ হয়েছে। মহাত্মা গান্ধী এবং সর্দার বল্লভ ভাই প্যাটেলের ভূমি হচ্ছে সুরাট। নুনের উপরে অবৈধ কর চাপানোকে কেন্দ্র করে ব্রিটিশদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন মহাত্মা গান্ধী। সে সময় ডান্ডি আন্দোলন করে ব্রিটিশদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ছিল মহাত্মা গান্ধী। তোমাদের ধমনীতে বইছে প্রতিবাদ। তাই জিএসটির বিরুদ্ধে রুখে দাঁড়ান আপনারা’। পাশাপাশি তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত জীবন নিয়ে তিনি কিছু বলবেন না। কারণ তিনি চান না যাতে করে জনগণ তার প্রতি সহানুভূতিশীল হয়ে পড়েন।’

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top