News Flash

  • Home
  • Uncategorized
  • অপহৃত চার ব্যাঙ্ক কর্মী অক্ষত অবস্থায় ফিরলেও মুখ খুলছেন না, সন্দেহের সৃষ্টি
Image

অপহৃত চার ব্যাঙ্ক কর্মী অক্ষত অবস্থায় ফিরলেও মুখ খুলছেন না, সন্দেহের সৃষ্টি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ডিসেম্বর৷৷ এক সপ্তাহের মাথায় ঘরে ফিরে এসেছে অপহৃত চার ব্যাঙ্ক কর্মচারী৷ তবে তাদের অপহরণ কাণ্ডকে ঘিরে বিভিন্ন মহলে নানা ধরনের সন্দেহের সৃটি হয়েছে৷ শুক্রবার সকালে অপহৃতরা তাঁদের নিজ নিজ বাড়িতে এসে পৌঁছেন৷ পুলিশি সহায়তায় তাঁদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে৷ তবে অপহরণের ঘটনা এবং তাঁদের নিঃশর্ত মুক্তি প্রদানের বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে সন্দেহ ঘনীভূত হচ্ছে৷ কারণ তাঁদের জন্য মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হয়েছিল৷ কিন্তু অক্ষত অবস্থায় তাঁরা ফিরে এসেছেন৷ আবার বিনাশর্তে৷ কীভাবে অপহরণকারীরা তাঁদের ছেড়ে দিল এ সব নিয়ে প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ পুলিশ জানিয়েছে, গতকাল গভীর রাতে তাঁদের অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়৷ সে অনুযায়ী তৈদু থানায় খাসিয়ামঙ্গল এলাকায় মানিকবাজারে অপহৃত ব্যাঙ্ক কর্মীদের পাওয়া যায়৷ অপহৃতদের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানিয়েছে, জঙ্গল থেকে এনে রাত প্রায় সাড়ে ১২ টা নাগাদ রাস্তার পাশে তাঁদের ছেড়ে গিয়েছে অপহরণকারীরা৷ সে অনুযায়ী আজ সকালে তাঁদের উদ্ধার করে নিজের নিজের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে৷ তবে এই ব্যাঙ্ক কর্মীদের সঙ্গে সাংবাদিকদের কথা বলতে দেওয়া হচ্ছে না৷ তাঁরা চারজনেই সম্পূর্ণ সুস্থ৷ তবে পুলিশ ঘটনা সম্পর্কে তথ্য জানতে খোঁজখবর নিচ্ছে বলে জানানো হয়েছে৷
নাটকীয়ভাবে আধিকারিক সহ ব্যাঙ্কের অপহৃত চার কর্মী আজ শুক্রবার সকালে আচমকাই ঘরে ফিরে এসেছেন৷ তবে তাঁরা কাদের দ্বারা অপহৃত হয়েছিলেন এবং কীভাবেই বা মুক্তি পেলেন এ নিয়ে মুখ খুলছেন না৷ ফলে বাড়ছে জল্পনা৷ এদিকে পুলিশ জানিয়েছে, ব্যাঙ্কের অপহৃত কর্মীরা সম্পূর্ণ সুস্থ আছেন৷ পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে৷ এখানে উল্লেখ করা যেতে পারে, গত ২৪ নভেম্বর গ্রামীণ ব্যাঙ্কের ম্যানেজার সহ চার কর্মী অপহৃত হয়েছিলেন৷ সংশ্লিষ্ট ব্যাঙ্কের তৈদু শাখা দফতর থেকে বাড়ি ফেরার পথে তাঁরা অপহৃত হয়েছিলেন৷ এর পর ২৫ নভেম্বর দুপুরে অপহৃতদের পরিবারে মুক্তিপণের জন্য ফোন আসার পর সংশ্লিষ্ট বিষয়টি পুলিশের গোচরে আসে৷ ২৪ নভেম্বর রাত থেকে অপহৃত পরিবারের লোকেরা তাঁদের ঘরে ফিরে না আসায় অজানা আতঙ্কে ভুগছিলেন৷ তৈদু থেকে আগরতলায় আসার পথে গ্রামীণ ব্যাঙ্কের ম্যানেজার তন্ময় ভট্টাচার্য, ডেপুটি ম্যানেজার রঞ্জিত দেবনাথ, করনিক সুজিত দে এবং চতুর্থ শ্রেণির কর্মচারী সুব্রত দেববর্মাকে অপহরণ করা হয় বলে অভিযোগ৷ সংশ্লিষ্টদের পরিবারে ফোন করে অপহরণকারীরা মুক্তিপণ হিসাবে মোট ৫৯ লক্ষ টাকা দাবিও করছিল৷ বিনাশর্তে অক্ষত অবস্থায় ব্যাঙ্কের ম্যানেজার সহ চার কর্মী ফিরে এলেও অপহরণকারীদের প্রকৃত পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ৷ পুলিশ চিরুনি তল্লাশি চালালেও এখন পর্যন্ত কোনও সাফল্য লাভ করেনি৷ প্রায় এক দশক পর নতুন করে উগ্রবাদীদের অপহরণের ঘটনা শুরু হওয়ায় রাজ্য জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top