News Flash

  • Home
  • Uncategorized
  • বক্সিংয়ের জাতীয় পর্যবেক্ষকের পদ থেকে সরে দাঁড়ালেন মেরি কম
Image

বক্সিংয়ের জাতীয় পর্যবেক্ষকের পদ থেকে সরে দাঁড়ালেন মেরি কম

কলকাতা, ১ ডিসেম্বর (হি.স.) : বক্সিংয়ের জাতীয় পর্যবেক্ষকের পদ থেকে সরে দাঁড়ালেন পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন মেরি কম। সূত্রের খবর, মেরি কমের সরে দাঁড়ানোর কারণ হল ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিংহ রাঠৌরের একটি ঘোষণা। কিছুদিন আগেই তিনি জানিয়েছিলেন, যে সব ক্রীড়াবিদরা এখনও নিয়মিত খেলছেন তাঁরা এই পদে থাকতে পারবেন না। তারপরই এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন মেরি।তিনি বলেন, ‘‘১০ দিন আগে আমি জাতীয় পর্যবেক্ষকের পদ থেকে সরে দাঁড়িয়েছি, ক্রীড়ামন্ত্রী রাঠৌরের সঙ্গে কথা বলার পরই। আমাকে এই দায়িত্ব নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। আমি চাইনি।’’ গত মাসেই এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন মেরি।
কনফ্লিক্ট অফ ইনটারেস্টের কারণেই এই নিয়ম বলে জানা গিয়েছে। মেরি জানান, যখন তাঁকে এই পদের জন্য ডাকা হয়েছিল তখন তিনি এই নিয়ম খুঁজে দেখে জানতেও পারেন। ক্রীড়া সচিব ইনজেতি শ্রীনিবাস সেই সময় তাঁকে এই দায়িত্ব নিতে বলেন। সেই সময় মেরি ইঙ্গিতও দিয়েছিলেন এই নিয়মের। তবুও তাঁকে সেই পদ নিতে হয়েছিল। তিনি অারও বলেন, ‘‘সেই সময় ক্রীড়ামন্ত্রকের তরফে জোড় করায় আমি দায়িত্ব নিই। অকারণ বিতর্ক আমার পছন্দ নয়।’’
সেই সময় ১২জন পর্যবেক্ষককে নিযুক্ত করেছিল ক্রীড়ামন্ত্রক। সেই তালিকায় ছিলেন অভিনব বিন্দ্রা, সুশীল কুমার, অখিল কুমারের মত নাম। এই তালিকায় সুশীল ও মেরি এখনও অ্যাকটিভ প্লেয়ার। মেরি বলেন, ‘‘আমি এই ব্যাপারে একটুও আগ্রহী ছিলাম না। আমি নিয়েছিলাম কারণ আমাকে অনুরোধ করা হয়েছিল। আমার অনেক কাজ রয়েছে। আমি খুশি এখান থেকে আমাকে মুক্তি দেওয়া হল। আমার কোনও অভিযোগ নেই।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top