News Flash

  • Home
  • Uncategorized
  • খয়েরপুর ও কাকড়াবনে অগ্ণিকান্ডে পুড়ল আটটি দোকান, ব্যাপক ক্ষতি
Image

খয়েরপুর ও কাকড়াবনে অগ্ণিকান্ডে পুড়ল আটটি দোকান, ব্যাপক ক্ষতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর৷৷ রাতের অন্ধকারে রবিবার ভয়াবহ অগ্ণিকান্ড৷ রহস্যের আগুনে ভষ্মীভূত হয়েছে ৩টি দোকান৷ খয়েরপুর বাজারে অগ্ণিকান্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের৷ খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছেন৷ বিধবংসী অগ্ণিকান্ডে ৩টি দোকান পুড়ে ছাই৷ সাতসকালে বাজারে ছুটে গিয়ে বীভৎস ধবংসলীলা দেখে কান্নায় ভেঙ্গে পড়েচেন দোকান মালিকরা৷ প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে অগ্ণি সংযোগ বলে চাপিয়ে দিয়েছে পুলিশ কর্তারা৷ সর্বশান্তদের খোঁজ খবর করতে ছুটে গিয়েছে এলাকার বিধায়ক পবিত্র কর, বিজেপি নেতা রতন চক্রবর্তী এবং প্রশাসনের টিম৷ আগুনে বাজারের ৩ জন ব্যবসায়ী ক্ষতিগ্রস্থ হওয়ায় দুঃখ করেছেন বিধায়ক পবিত্র কর৷  ক্ষতিগ্রস্থরা পুনরায় ব্যবসা করতে পারেন তারজন্য সরকারী সাহায্য আইন মেনে যথাসম্ভব করবে বলে আশ্বস্থ করেছেন শ্রী কর৷ বিজেপি নেতা রতন চক্রবর্তী ও বিধায়কের কাছে যথাসম্ভব সাহার্য্য করতে সরকারীভাবে ব্যবসায়ীদের হয়ে দাবী জানিয়েছেন৷ পাশাপাশি ভবিষ্যতে অপ্রীতিকর ঘটনা এড়াতে বাজার কমিটিকে যত্নবান হওয়ার পরামর্শ দিয়েছেন৷ ভয়াবহ অগ্ণিকান্ডে সর্বস্ব হারিয়ে দিশেহারা এখন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা৷

এদিকে, কাকড়াবনেও সোমবার রাতে অগ্ণিকান্ডে পাঁচটি দোকান পুড়ে গিয়েছে৷ এখানে নাশকতার অভিযোগ উঠেছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top