News Flash

  • Home
  • Uncategorized
  • আগামীদিনে ভারতীয় দল থেকে অবলুপ্তের পথে ১০ নম্বর জার্সি
Image

আগামীদিনে ভারতীয় দল থেকে অবলুপ্তের পথে ১০ নম্বর জার্সি

মুম্বই, ২৯ নভেম্বর (হি.স.) : ভারতের একদিনের ক্রিকেটদল থেকে কি অবলুপ্ত হতে পারে ১০ নম্বর জার্সি। ২০১৩ সালের আন্তর্জাতিক একদিন ক্রিকেট থেকে অবসর নেন শচিন রমেশ তেন্ডুলকার। দুই দশকেরও বেশি সময় ধরে শচিন ১০ নম্বর জার্সি পড়ে ৪৬৩ টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। তার অবসর গ্রহণের পরে কোন ভারতীয় ক্রিকেটার ১০ নম্বর জার্সি পড়ে ক্রিকেট খেলতে চাননি। চলতি বছরের শুরু দিকে শ্রীলঙ্কা সফরে একদিনের ক্রিকেটে অভিষেক ঘটে তরুণ ভারতী পেসার শার্দুল ঠাকুরের। নিজের অভিষেক ম্যাচে ১০ নম্বর জার্সি পড়ে খেলতে নামেন তিনি। পরে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হতে হয় শার্দুল ঠাকুরকে। আত্মপক্ষ সমর্থনে ভারতের এই তরুণ পেসার সমালোচকদের উদ্দেশ্যে বলেন, সংখ্যাতত্বে বিশ্বাসী বলেনই তিনি ওই জার্সি পড়েছিলেন।
এদিকে, বুধবার ভারতের সর্বোচ্চ ক্রিকেট নিয়মায়ক সংস্থা বিসিসিআইয়ের তরফে এক আধিকারিক বলেন, ‘এটা ব্যক্তিগত পছন্দের বিষয়। যদি কোন খেলোয়াড় নির্দিষ্ট সংখ্যার কোন জার্সি পড়তে না চায়। তবে তাকে সেই বিষয় জোর করা যাবে না। আইসিসির নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সংখ্যার জার্সি কোন দল আনুষ্ঠানিক ভাবে বাতিল করে দিতে পারে না। পাশাপাশি আইসিসি সেই নির্দিষ্ট সংখ্যার জার্সি পরার জন্য কোন খেলোয়াড়কে বাধ্যও করতে পারে না। বিসিসিআই এই বিষয়ে কোন নির্দেশিকাও জারি করেনি। পুরোটাই খেলোয়াড়দের ব্যক্তিগত ইচ্ছা উপর নির্ভর। কিন্তু আগামী দিনে শার্দুল ঠাকুরের মতো অন্য কোন খেলোয়াড় যেন এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনায় মুখে না পড়ে সেটাও দেখার বিষয়।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে কোন নির্দিষ্ট সংখ্যার জার্সিকে অবসরে পাঠানোর কোন নজির নেই। যদিও ইন্ডিয়া প্রিমিয়ার লিগের মুম্বই ইন্ডিয়ান্স শচিনের সম্মানে ১০ নম্বর জার্সিকে অবসরে পাঠানো হয়। পাশাপাশি ফুটবলেও এমন নজির নেই। ফিফাও কোনদিন কোন নির্দিষ্ট সংখ্যার জার্সিকে অবসরে পাঠায়নি। যদিও আর্জেন্তেনীয় ফুটবল তারকা তথা ফুটবলের রাজপুত্র মারাদোনার সম্মানর্থে ইতালির নাপোলি ফুটবল ক্লাব ১০ নম্বর জার্সিকে আনুষ্ঠানিক ভাবে অবসরে পাঠান।
উল্লেখ্য, আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে শচিন ৪৬৩ টি একদিনের ক্রিকেট ম্যাচ খেলেছেন। ৪৯ শতরান ও ৪৪.৮৩ ব্যাটিং গড় নিয়ে ১৮৪২৬ রান করেছেন।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top