News Flash

  • Home
  • Uncategorized
  • মানব সম্পদের উন্নয়ন ঘটানোই সরকারের লক্ষ্য ঃ তথ্য ও সংসৃকতি মন্ত্রী
Image

মানব সম্পদের উন্নয়ন ঘটানোই সরকারের লক্ষ্য ঃ তথ্য ও সংসৃকতি মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৭ নভেম্বর৷৷ বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবনের আজ দ্বারোদঘাটন করেন তথ্য ও সংসৃকতি মন্ত্রী ভানুলাল সাহা৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি ফখরউদ্দিন আহমেদ, বিধায়ক কেশব দেববর্মা, চড়িলাম পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দিলীপ রায়, জেলা শিক্ষা আধিকারিক হাবুল লোধ প্রমুখ৷
অনুষ্ঠানে তথ্য ও সংসৃকতি মন্ত্রী ভানুলাল সাহা বলেন, জনশিক্ষা আন্দোলনের মধ্যে দিয়ে এই রাজ্যে শিক্ষা ব্যবস্থার প্রসার ঘটে৷ সে সময় সারা রাজ্যে শতাধিক পাঠশালা খোলা হয়েছিলো৷ কালক্রমে এগুলি বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান পরিণত হয়৷ তখন থেকেই উপজাতি অংশের মানুষের মধ্যে শিক্ষার বিস্তার ঘটে৷ তিনি গুণগত শিক্ষার উপর গুরুত্বারোপ করে বলেন, শিক্ষক-শিক্ষিকাদের পাঠদানে আরও যত্নবান হতে হবে৷ শ্রেমীকক্ষ হচ্ছে ছাত্র-ছাত্রীদের পীঠস্থান৷ ছাত্র-ছাত্রীদের তিনি পরামর্শ দেন তারা যেন নিয়মিত সুকলে আসে৷ তিনি বলেন, রাজ্য সরকার শিক্ষা খাতে বাজেটের প্রায় ২১ শতাংশ অর্থ ব্যয় করে৷ মানব সম্পদের আরও উন্নয়ন ঘটানোই রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য৷
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধায়ক কেশব দেববর্মা, সভাধিপতি ফখরউদ্দিন আহমেদ, অনুষ্ঠানের সভাপতি বিধায়ক রমেন্দ্র নারায়ণ দেববর্মা, জেলা শিক্ষা আধিকারিক হাবুল লোধ৷ ২০ কক্ষ বিশিষ্ট দ্বিতল ভবন নির্মাণে ব্যয় হয়েছে ৭ কোটি ৩৯ লক্ষ টাকা৷ স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দন সরকার৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top