News Flash

  • Home
  • Uncategorized
  • সবং উপনির্বাচন ঘিরে বাম-কংগ্রেস তরজা তুঙ্গে
Image

সবং উপনির্বাচন ঘিরে বাম-কংগ্রেস তরজা তুঙ্গে

কলকাতা, ২৮ নভেম্বর (হি.স.) : সবং বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ঘিরে কংগ্রেস-সিপিএম তরজা তুঙ্গে উঠেছে। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে রাজ্য কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, সিপিএমের জোট ধর্ম পালন করা উচিত ছিল।’ কারণ হিসেবে অধীরবাবু বলেন ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের সময় সিপিএমের সঙ্গে জোট গড়ে লড়েছিল। তার ফলে সেবার কংগ্রেস প্রার্থী জিতেছিল।
অন্যদিকে, বাংলার বর্তমান পরিস্থিতি যা, তাতে জোটধর্ম পালন করা উচিত ছিল সিপিএমের। অধীরবাবু সিপিএম কর্মীদের কাছে আবেদন করেন কংগ্রেস প্রার্থীকে ভোট দেওয়ার জন্য।
সিপিএমের তরফে মহম্মদ সেলিম বলেন তৎকালীন কংগ্রেস নেতা মানস ভুঁইয়া সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্রকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করে দিয়েছিলেন। সেই তিনিই পরে ভয়ে বা উঁচু পদ পাওয়ার লোভে বা অন্য কোন কারণে কংগ্রেস ছেড়ে তৃণমূলে চলে গেলেন। ফলে অধীরবাবু আগে নিজের ঘর সামলাক।
এদিকে, সিপিএমের পাল্টা প্রার্থী ঘোষণা করেছেন কংগ্রেস। সবংয়ে রাজ্য কংগ্রেসের প্রার্থী হচ্ছেন চিরঞ্জিব ভৌমিক। যিনি পেশায় আইনজীবী এবং এলাকায় ভূমিপুত্র হিসাবে পরিচিত। রাজ্য সভাপতির পাল্টা দাবি তৃণমূলকে হারানোর জন্যই লড়বে কংগ্রেস। অধীরবাবু আরও বলেন, সিপিএমের মধ্যে দুইটি শিবির রয়েছে। যার মধ্যে আদর্শগত বিরোধ রয়েছে। এই জন্য নিজেদের সিদ্ধান্তে থাকতে ব্যর্থ বামেরা।
উল্লেখ্য, ২০১৬ সালে এই সবং থেকে জেতেন মানস ভুঁইয়া। কিন্তু পরে তিনি তৃণমূলের টিকিটে রাজ্যসভার সাংসদ হয়ে যান। ফলে সবং বিধানসভা কেন্দ্রটি এতদিন পর্যন্ত খালি পড়ে থাকে। এবার তৃণমূল মানসের স্ত্রী কে সবংয়ে প্রার্থী করেছে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top