News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপি কার্যালয় উদ্বোধন করলেন মুকুল রায়
Image

বিজেপি কার্যালয় উদ্বোধন করলেন মুকুল রায়

নৈহাটি, ২৬ নভেম্বর (হি.স.) : দলীয় কার্যালয় উদ্বোধনে এসে তৃণমূলকে ফের আক্রমণ করলেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি বলেন, তৃণমূল গণতন্ত্রের কণ্ঠরোধ করছে। অভিযোগ, কার্যালয়ের উদ্বোধনের অনুষ্ঠান বানচাল করার চেষ্টা করেছে তৃণমূল। রবিবার সকালে নৈহাটির মামুদপুরে দলীয় কার্যালয় উদ্বোধন করেন মুকুলবাবু। অভিযোগ, তা বানচাল করতে অনুষ্ঠানস্থানের পাশেই তারস্বরে মাইক বাজাতে থাকে তৃণমূল কর্মী-সমর্থকরা। কোনওরকমে দলীয় কার্যালয় উদ্বোধন করেন তিনি। বিজেপির আরও অভিযোগ, পুলিশের সামনেই তাদের অনুষ্ঠান ভণ্ডুল করার চেষ্টা করা হয়।
মুকুল রায় বলেন, “যারা গণতান্ত্রিক ব্যবস্থাকে ভয় পায়, যারা গণতন্ত্রকে রক্ষা করার শপথ নিয়ে তাকে নিধন করে, তাদের কাছে এর চাইতে বেশি কিছু আশা করা যায় না।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top