News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাষ্ট্রে বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃত বেড়ে ৪, মালিকের বিরুদ্ধে রুজু মামলা
Image

মহারাষ্ট্রে বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃত বেড়ে ৪, মালিকের বিরুদ্ধে রুজু মামলা

থাণে (মহারাষ্ট্র), ২৫ নভেম্বর (হি.স.): মহারাষ্ট্রের ভিওয়ান্ডি জেলায় চার তলা বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪| এছাড়াও আহত হয়েছেন অন্তত ৭ জন| রিজওনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট সেল প্রধান সন্তোষ কাদাম জানিয়েছেন, শুক্রবার সকাল ৯.০০ মিনিট নাগাদ ভিওয়ান্ডি জেলার নব বাসি অঞ্চলের কে জি নগর এলাকায় অবস্থিত একটি চার তলা বহুতল আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে| ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে শুক্রবারই মৃত্যু হয় ১৮ বছর বয়সি এক তরুণী সহ মোট ৩ জনের| পরে আরও এক জনের দেহ উদ্ধার হয়েছে| এছাড়াও গুরুতর আহত হয়েছেন অন্তত ৭ জন|
মৃত ৪ জনের মধ্যে ৩ জনের নাম জানা গিয়েছে, তাঁরা হলেন- রুখসার ইয়াকুব খান (১৮), পারভিন বানো খান (৩৬) এবং আশফাক মুস্তাক (৩৮)| আহতদের নাম হল, আসিফ ইয়াকুব খান (১৯), ইয়াকুব ইউসুফ খান (৫৮), শাকীল আল্লাদিয়া আনসারি (৩৭), সালামা আনসারি (৪৫), রেহান খান (৭), কে মেহমুদ সৈয়দ (৫৫) এবং আবিদ খান (২১)|
বহুতল ভেঙে পড়ার ঘটনায় বহুতলের মালিক মহম্মদ তাহির রফিক আহমেদ আনসারি (৪৬)-র বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং মহারাষ্ট্র রিজিওনাল এণ্ড টাউন প্ল্যানিং আইনের অধীনে মামলা রুজু করা হয়েছে| যদিও এখনও পলাতক বহুতলের মালিক| স্থানীয় সূত্রের খবর, ওই বহুতলে অন্তত আটটি পরিবারের বসবাস ছিল|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top