News Flash

  • Home
  • Uncategorized
  • বন্ধকে অযৌক্তিক আখ্যা দিয়ে সিপিআইএমের বক্তব্য বিজেপি জনগণের স্বতঃস্ফুর্ত সমর্থন পায়নি
Image

বন্ধকে অযৌক্তিক আখ্যা দিয়ে সিপিআইএমের বক্তব্য বিজেপি জনগণের স্বতঃস্ফুর্ত সমর্থন পায়নি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর৷৷ বিজেপি’র ডাকা অযৌক্তিক ও বদ-রাজনৈতিক প্রণোদিত আজকের ত্রিপুরা বনধ জনগণের স্বতঃস্ফুর্ত সমর্থন পেতে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে সিপিএম৷ দলের তরফ থেকে বৃহস্পতিবার এক বিবৃতিতে বলা হয়েছে, গ্রাম ত্রিপুরার অধিকাংশ হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি অফিস খোলা ছিল৷ আজ রাজ্যের বেশ কিছু সংখ্যক বড় বাজারে সাপ্তাহিক বন্ধ ছিল৷ ভয়ভীতির কারণে সাধারণ ভাবে যানবাহন বন্ধ ছিল৷
রাজ্যের কয়েকটি স্থান থেকে বিজেপি-র পিকেটারদের হাতে দোকানি, অফিস ও সুকল যাত্রীদের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে৷ সদর মহকুমার প্রতাপগড়ে যুব নেতা ও জনৈক মাংস ব্যবসায়ী আহত হয়েছে৷ কয়েকটি স্থানে বিজেপি-র পিকেটাররা শিশুদের খাবার ও মিড-ডে-মিল হয় নষ্ট করেছে, অথবা খেয়ে ফেলেছে৷ কোথাও কোথাও সরকারি কর্মীদের অফিস থেকে জোর করে বের করে দেওয়া হয়েছে৷ আইজিএম হাসপাতালেও হুজ্জুতি করার চেষ্টা করেছে৷
রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর বিজেপি’র অনবরত প্রয়াস ব্যর্থ হয়েছে৷ আজকের বন্ধও ছিল তারই অঙ্গ এবং রাজ্যের জনগণ বিজেপি’র এই ঘৃণ্য ও ষলযন্ত্রমূলক রাজনীতি প্রত্যাখ্যান করায় রাজ্য সম্পাদকমন্ডলী জনগণের প্রতি অভিনন্দন জানাচ্ছে৷ বিজেপি দুসৃকতিকারীদের আক্রমণে আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি পার্টি সহানুভূতি জানাচ্ছে এবং তাদের নানাভাবে সাহায্য -সহযোগিতা করার আবেদন জানাচ্ছে৷ বিজেপি’র এই ষড়যন্ত্রমূলক, হিংসাত্মক ও অগণতান্ত্রিক তৎপরতার বিরুদ্ধে সর্বত্র প্রতিবাদ সংগঠিত করতে পার্টি আহ্বান জানাচ্ছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top