News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের ভিন্ন প্রান্তে সড়ক দুর্ঘটনায় হত চার, জখম বহু
Image

রাজ্যের ভিন্ন প্রান্তে সড়ক দুর্ঘটনায় হত চার, জখম বহু

গুয়াহাটি, ২৩ নভেম্বর(হি.স.) : বৃহস্পতিবার সকাল থেকে এখন পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে পৃথক পৃথক সড়ক দূর্ঘটনায় চার ব্যক্তির মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে এক কলিয়াবরে সংঘটিত দূর্ঘটনায় মারা গেছেন তিন জন। আহত হয়েছেন আরও অনেকে।
নগাঁও জেলার কলিয়াবরে মেনচাঙের ৩৭ নম্বর জাতীয় সড়কে এক মর্মান্তিক সড়ক দুৰ্ঘটনায় ঘটনাস্থলেই মারা গেছেন তিন ব্যক্তি। ট্ৰ্যাভেলার এবং গ্যাস ট্যাংকারের মুখোমুখির ফলে সংঘটিত এই দূর্ঘটনা। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। তাঁদের পরিচয় এখনও উদ্ধার হয়নি। আহত সবাইকে নগাঁও জেলা হাসপাতালে ভরতি করা হয়েছে। তাছাড়া নিহত তিনজনের মরদেহ পুলিশ নগাঁও হাসপাতালে পাঠিয়েছে ময়না তদন্তের জন্য।
এদিকে, উজান অসমের তিনসুকিয়া জেলার অন্তর্গত মরানে অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় মারা গেছেন হিতেশ্বর দাসের নামের একজন। মরানের অভয়পুরে তাঁর বাড়ি। মরান তিলৈনগরের ৩৭ নম্বর জাতীয় সড়কে সংঘটিত হয়েছে এই দূৰ্ঘটনা।
তাছাড়া, নিম্ন অসমের দক্ষিণ শালমারা–মানকাচর জেলার ফকিরগঞ্জে মোটর বাইকের সঙ্গে এক ট্ৰ্যাক্টরের মুখামুখি সংঘৰ্ষে মানিক আহমেদ নামের বাইক আরোহী গুরতর জখম হয়েছেন। আহত মানিককে সংকটজনক অবস্থায় গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে আন হয়েছে।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top