News Flash

  • Home
  • Uncategorized
  • নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে
Image

নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে

রামনগর, ২১ নভেম্বর (হি.স.) : নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনাটি সোমবার রাতে রামনগর থানার জোস্তেঘরি এলাকায়। অভিযুক্তের খোঁজে তদন্ত চালাচ্ছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, হলদিয়া ২ পঞ্চায়েতের নোনাড়ি এলাকায় দুই মেয়েকে নিয়ে একাই থাকেন এক মহিলা। মেয়ে দুটির বাবা কর্মসূত্রে গুজরাটে থাকেন। সেই সুযোগে মহিলাকে কুপ্রস্তাব দেন স্থানীয় তৃণমূল নেতা পূর্ণচন্দ্র প্রধান। কুপ্রস্তাবে সায় না দেওয়ায় বাড়িতে এসে দু’বার মহিলাকে ধর্ষণের চেষ্টা ও মারধরও করা হয় বলে অভিযোগ। দু’বার অভিযোগ জানানো হয় পুলিশে। কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ। অভিযোগ, এবার মহিলার নাবালিকা মেয়েকে ধর্ষণের চেষ্টা করল ওই তৃণমূল নেতা পূর্ণচন্দ্র প্রধান। পরিবারের অভিযোগ, শাসকদলের নেতা হওয়ায় পূর্ণচন্দ্রবাবুর বিরুদ্ধে অভিযোগ নিতে অস্বীকার করেছে পুলিশ। এরপর আদালতেও আবেদন করেন তিনি। কিন্তু সেখানেও তাঁর আবেদন নাকচ হয়ে যায়। আতঙ্কে বাপের বাড়িতে দুই মেয়েকে নিয়ে চলে আসেন মহিলা। সেখান থেকেই তারা স্কুল করত।
স্থানীয় নেতার বিরুদ্ধে অভিযোগ, সোমবার বিকেলে সাইকেলে স্কুল থেকে মামার বাড়ি ফিরছিল সপ্তম শ্রেণির ছাত্রী। তখনই রাস্তায় ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত তৃণমূল নেতা। চিৎকার শুনে প্রতিবেশীরা বেরিয়ে এলে পালিয়ে যায় অভিযুক্ত। এই ঘটনায় প্রথমে অভিযোগ নিতে চায়নি পুলিশ। পরে দীর্ঘ টালবাহানার পর রাতে অভিযোগ নেয় পুলিশ। নাবালিকার মেডিকেল পরীক্ষা করা হয় বালিসাই হাসপাতালে।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top